ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তাওহীদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে এই কীর্তি গড়েন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব ছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো হৃদয়ের নাম।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সাত উইকেট হারানোর পর সাদমান ইসলামের চোটের কারণে কার্যত সীমিত ব্যাটিং শক্তি নিয়েই লড়াই চালিয়ে যেতে হয় বাংলাদেশকে।

এমন কঠিন পরিস্থিতিতে একপ্রান্ত আগলে রেখে অসাধারণ দৃঢ়তা দেখান হৃদয়। পরিস্থিতির দাবি অনুযায়ী কখনো ধৈর্যশীল, আবার কখনো আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি। ৩০৪ বলের দুর্দান্ত ইনিংসে ১৯টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে নিজের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।

হৃদয়ের এই ইনিংসে ভেঙেছে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ডও। এর আগে অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মুমিনুল হকের ১৮১ রান। হৃদয় প্রথম সেঞ্চুরিতেই ২০০ রানের মাইলফলক ছুঁয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন।

শুধু জাতীয় রেকর্ডই নয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও নতুন ইতিহাস গড়েছেন হৃদয়। এই মাঠে টেস্ট ক্রিকেটে এর আগে কোনো ব্যাটার ডাবল সেঞ্চুরি করতে পারেননি। মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের ১৬৪ রান ছিল আগের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। হৃদয়ের দ্বিশতকে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

ব্যক্তিগত মাইলফলক, জাতীয় রেকর্ড আর সিলেটের মাঠে প্রথম দ্বিশতক সব মিলিয়ে স্মরণীয় এক ইনিংস উপহার দিলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারেও বিশেষ এক অধ্যায় যোগ করলেন এই তরুণ ব্যাটার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) পরবর্তী আসরকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনায় ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ৩৬তম জন্মদিনে নয়, বরং টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
সিলেট টেস্ট / দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
সিলেটে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৫৬ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে মাত্র ৫০ রানেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। দ্বিতীয়দিন শেষে ক্যারিবিয়ানদের থেকে ২৬৮ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।  দ্বিতীয় দিনে ৪০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে বাংলাদেশ। দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে অপরাজিত আছেন। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন নাঈম হাসান। সাদমান ইসলাম অ্যাঙ্কলের চোট পাওয়ায় সিলেটে বাংলাদেশের প্রথম ইনিংসের ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে নামেন নাঈম।  অথচ তিনি এর আগে কখনও প্রথম শ্রেণির ক্রিকেটেও ওপেন করেননি। নাঈমের নতুন এই অভিজ্ঞতা স্থায়ী হয়নি বেশিক্ষণ। জেইডেন সিলসের করা পঞ্চম ওভারে তিনি ৫ রান করে স্লিপে ব্রেন্ডন কিংকে ক্যাচ দেন। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর তিনে নামেন নাজমুল হোসেন শান্ত। আগের টেস্টে কনকাশন বদলি হওয়া মুমিনুল হক নিয়মানুযায়ী এই ম্যাচে খেলতে পারছেন না। ফলে তার পজিশনে উন্নীত হলেন বাংলাদেশ অধিনায়ক।  এরপর জাস্টিন গ্রিভসের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দিয়েছেন তানজিদ। অভিষিক্ত উইকহ্যামের শূন্যে লাফিয়ে ধরা দারুণ ক্যাচে তিনি ১৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন। ২২ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। দলের হাল ধরার দায়িত্বটা ছিল অধিনায়ক শান্ত’র ওপর।  কিন্তু হৃদয়কে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ইঙ্গিতটাও ঠিকঠাক হলো না। তাদের ২৯ রানের জুটি ভেঙে শান্ত’র স্টাম্প উড়িয়ে দিয়েছেন শামার জোসেফ। আউট হওয়ার আগে অধিনায়কের ব্যাটে এলো ১৮ রান। শেষ পর্যন্ত হৃদয় ও মুশফিক দেখেশুনে খেলে বাকি সময় পার করার পথে ছিলেন। যদিও আলোকস্বল্পতায় বিরতি দেওয়ার পর তাদের আর মাঠে নামা হয়নি। ৩৭ রানের জুটিটা আরও বড় করার লক্ষ্যে তারা আগামীকাল তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন। আরটিভি/এসআর  
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
জাঙ্গুর সেঞ্চুরিতে সিলেটে উড়ন্ত শুরু ওয়েস্ট ইন্ডিজের, হতাশ টাইগাররা
মিরপুর টেস্টে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সিলেট টেস্টে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু প্রথমদিনে হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাদের। জাঙ্গুর সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় টেস্টে উড়ন্ত শুরু পেয়েছে ক্যারিবিয়ানরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান। আলোর স্বল্পতার কারণে শেষ সেশনে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার পর আম্পায়াররা দিনের খেলার আগেভাগে সমাপ্তি ঘোষণা করেন।  জাঙ্গু ১১১ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে গ্রিভস অপরাজিত ৩৫ রানে। দিনের শুরুটা অবশ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। শুরুতেই আঘাত হানেন তাসকিন। ব্র্যান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন তিনি।  তার পর কাভেম হজকে বোল্ড করেন হাসান। জশুয়া ডা সিলভাকে দ্রুত সময়ে তাসকিন এলবিডাব্লিউ করলে ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। তার পর কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর ব্যাটে ম্যাচে ফেরে তারা।  চাপ সামাল দিতে জাঙ্গুর সঙ্গে জুটি বাঁধেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ১৩১ রানের দারুণ জুটি। অভিষেক টেস্টে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৬১ রান করেন উইকহ্যাম। দ্বিতীয় সেশনে শেষ পর্যন্ত তাকে বোল্ড করে জুটি ভাঙেন হাসান মাহমুদ। তবে সেটিই ছিল দিনের বাকি সময়ে বাংলাদেশের শেষ সাফল্য। এক প্রান্ত আগলে রেখে তার পর জাঙ্গু তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অন্য প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করেন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটিতে আরও শক্ত অবস্থানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। তিন স্পিনার নিয়েও এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। পতন হওয়া ৪ উইকেটের মধ্যে হাসান নিয়েছেন দুটি। বাকি দুটি নিয়েছেন তাসকিন আহমেদ।  আরটিভি/এসআর
জাঙ্গুর সেঞ্চুরিতে সিলেটে উড়ন্ত শুরু ওয়েস্ট ইন্ডিজের, হতাশ টাইগাররা
আরও পড়ুন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়কে নিয়ে সবশেষ যা জানা গেল
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি