পিএসএলে দল পাওয়া নিয়ে নাহিদ রানা যা বললেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০১ পিএম


পিএসএলে দল পাওয়া নিয়ে নাহিদ রানা যা বললেন
ছবি: সংগৃহীত

আগামী মাসে পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। আসন্ন এই আসরে দল পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তাদের একজন তরুণ পেসার নাহিদ রানা।

বিজ্ঞাপন

গত আসরের মতো এবারও নাহিদ খেলবেন পেশোয়ার জালমির হয়ে। যদিও গতবার স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এরপর আর পাকিস্তানে যাননি নাহিদ। ফলে এখনো পিএসএলে অভিষেক হয়নি তার।

এবারের নিলামে দ্বিতীয় ডাকে দল পেয়েছেন নাহিদ রানা। এতে প্রাথমিক ভিত্তিমূল্যের চেয়ে কম অর্থেই তাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। তবে নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন এই পেসার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একটি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ বলেন, ড্রাফটের আগে পেশোয়ার জালমি আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ম্যাচ খেলানো বা না খেলানো এটা আমার হাতে নেই। আমার হাতে আছে শুধু পারফরম্যান্স আর উন্নতির চেষ্টা। সেটাই সবসময় করার চেষ্টা করি।

নাহিদ ছাড়াও এবারের পাকিস্তান সুপার লিগে খেলবেন আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি প্রতিনিধিত্ব করবেন লাহোর কালান্দারসের হয়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে নিয়ে নাহিদ বলেন, ওনার সঙ্গে যখনই খেলা হয়, ক্রিকেট নিয়ে কথা হয়। বিশেষ করে একুরেসি কীভাবে আরও ভালো করা যায় এই বিষয়টাই বেশি আলোচনা হয়।

পিএসএলে সুযোগ পাওয়া নাহিদ রানার জন্য বড় মঞ্চে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission