বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিল ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৪ পিএম


বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিল ফিফা
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে।

পোস্টে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করে বাংলাদেশের পতাকার ইমোজিযুক্ত ছবির ক্যাপশনে ফিফা লিখে, ‘‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’’

এমন প্রশ্নের উত্তরে কমেন্ট করেছেন ফুটবলপ্রেমীরা। তবে কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে, বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি।

আরও পড়ুন

হামজা চৌধুরীর পর সামিত সোম-কিউবা মিচেলদের অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল দল যেন হয়ে উঠেছে আরও শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় যেন রাজত্ব করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ।

হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission