ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা। এবার অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ওপেনার ডেভন কনওয়েকে। ফলে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না তার।

মঙ্গলবার (৩ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ পেসার ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লাগে কনওয়ের। এতে দুজনই মাটিতে পড়ে যান। দ্রুত তাদের কাছে ছুটে যান দলের চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার চোটের বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে হেনরির অবস্থাও পর্যবেক্ষণে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে কনকাশন পরীক্ষা শেষে তাকে সুস্থ মনে হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার।

কনওয়ের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্টকে একাদশে দেখা যেতে পারে। প্রথমে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিবেচনায় থাকলেও সোমবার তাকে পুরো ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়। কনওয়ে ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচেই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার।

সম্প্রতি শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। তবে সিরিজের শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় কিছুটা আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করতে চায় কিউইরা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে মিশর ছাড়লেন আলোচিত রাষ্ট্রদূত সামিনা নাজ