ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ট্রাফিক আইন ভাঙ্গায় জরিমানা গুনলেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায়। রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাকে এক হাজার রুপি জরিমানা করা হয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাফিক মনিটরিং সিস্টেমে গতিসীমা লঙ্ঘনের বিষয়টি ধরা পড়লে মোটর ভেহিকেল অ্যাক্টের ১৮৩ ধারায় ধোনির নামে একটি ই-চালান ইস্যু করা হয়। তবে এ বিষয়ে এখনও ধোনির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসরকে সামনে রেখে সিএসকে তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। গত ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সামনে আনা হয় নতুন ডিজাইনের জার্সি।

গত মৌসুমটি সিএসকের জন্য ছিল হতাশাজনক। ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার দলে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের পরিবর্তে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন

৪৪ বছর বয়সী ধোনি গত মৌসুমে প্রত্যাশিত ফর্মে না থাকলেও, তরুণ প্রতিভা যেমন ডিওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাত্রে ও উরভিল প্যাটেলের উত্থান দলের জন্য আশার আলো দেখাচ্ছে। এছাড়া রেকর্ড ১৪.২০ কোটি রুপি খরচ করে প্রশান্ত বীর ও কার্তিক শর্মার মতো আনক্যাপড খেলোয়াড়দের দলে নিয়েছে চেন্নাই।

মাঠের বাইরে জরিমানার খবর এলেও, মাঠে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই প্রস্তুতি নিচ্ছেন ধোনি ও তার দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১৭৩২ মামলা ডিএমপির
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৩৮৬ মামলা
ট্রাফিক আইন ভাঙলেই যাচ্ছে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও