ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বর্তমানে বিদেশের লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে এই টুর্নামেন্ট পেল স্বীকৃতি। তৃতীয় আসরে এসে এনপিএল আইসিসির কাছ থেকে পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।

শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

সিএএন বলেছে, ‘আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

এনপিএল মিডিয়া ডেতে শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সিএএনের সচিব পারস খাড়কা জানান, আইসিসির অনুমোদনের ব্যাপারে নিশ্চিত হতে বারবার তিনি ইমেইল দেখছিলেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এনপিএলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সহায়তা, সমর্থন ও অংশীদারত্বের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সিএএন।

২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে তৃতীয় এনপিএল। সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৭ জুলাই জানায় ফ্র্যাঞ্চাইজিটি। দুই বছর ধরে বিপিএল, এনসিএল খেলতে না পারা সাকিব পিএসএল, যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার জিতেছেন শিরোপাও।

২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাদের এবার কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইগারদের ২৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রোডেশিয়ানরা। শনিবার (১৭ অক্টোবর) ইনিংসের শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বেনেট। পঞ্চম ওভারে একইভাবে বেন কারেনকে ফিরিয়ে দেন তাসকিন। সপ্তম ওভারে তাফাদজা সিগাকে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচে পরিণত করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন এই পেসার। তাসকিনের তোপে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে জিম্বাবুয়ে। প্রথম স্পেলে ৬ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটার টেইলর ও আরভিন। দুজনের বয়সই ৪০ বছরের বেশি। টেইলরের বয়স ৪০ বছর ২৫৩ দিন, আরভিনের ৪১ বছর ৫৯ দিন। তাদের অভিজ্ঞতা ও দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে দুজনের জুটি থেকে আসে ১৫০ রান। টেইলর ১০১ বলে ৮১ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। ২০২০ সালের নভেম্বরের পর ওয়ানডেতে এটি তার প্রথম ফিফটি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্যপ্রান্তে আরও বড় ইনিংস খেলেন আরভিন। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। ১০৬ বলে ৯টি চারে ৯৩ রান করে শরীফুল ইসলামের বলে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দেন তিনি। টেইলরকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফ হাসান। নিজের পরের ওভারে সিকান্দার রাজাকেও আউট করেন এই অফস্পিনার। এরপর শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। শরীফুল ইসলাম ব্রাড ইভানসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। তবু শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে দলটি। মাসাকাদজা ও নিয়ামুরি ২১ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪৪ রানে ৩ উইকেট নেন। শরীফুল ইসলাম ৪৭ রানে ২টি এবং সাইফ হাসান ২টি উইকেট শিকার করেন। রিশাদ হোসেন নেন ১ উইকেট। আরটিভি/ এসআর
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে নামার কথা ছিল লিটন কুমার দাসের। তবে টস করতে আসেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। এবার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ন এই উইকেট রক্ষক ব্যাটার। শনিবার (১৬ অক্টোবর) এক ভিডিও বার্তায় লিটনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটন কুমার দাস গতকাল একটা কমপ্লেইন করার কারণে, রাইট হিপ জয়েন্টে, আমরা তার একটা এমআরআই করাই। সেখানে রিপোর্টে এসেছে তার একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টে। এরপরেও চেষ্টা করেছে আজকে ফিটনেস টেস্টে (খেলতে) পারা যায় কিনা। তবে সে অ্যাভেইলঅ্যাবল নয়। আমরা যে বেঞ্চমার্ক চেয়েছি সেটা সে হিট করতে পারেনি। ফলে এই সিরিজে সে অ্যাভেইলঅ্যাবল নয়। ইতোমধ্যে লিটনের বদলি হিসেবে পারভেজ হোসেন ইমনকে দলে ডেকেছে বিসিবি। দ্বিতীয় ম্যাচের একাদশে দেখা যেতে পারে এই বাহাতি ব্যাটারকে। এদিকে জিম্বাবুয়ে ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। সেখানেও ব্যাখ্যা দিয়েছেন ফিজিও। তিনি জানান, মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচের জন্য অ্যাভেইলঅ্যাবল নন। আরটিভি/এসআর
লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ
বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন আর নেই
ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। শনিবার (১৭ অক্টোবর) মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন এই কোচ। সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন। শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। আরটিভি/এসআর  
বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন আর নেই
ত্রিদেশীয় সিরিজ / টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্ডার রাজা। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্বের শুরুটা হওয়ার কথা ছিল এই ম্যাচ দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে চোটে পড়ে যাওয়ায় এই ম্যাচটা খেলছেনই না। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এই ম্যাচে। তাই বাংলাদেশের  হয়ে টসে অংশ নেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান। জিম্বাবুয়ের একাদশ : ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি। আরটিভি/এসআর    
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ফরম্যাট হিসেবে আসছে ‘টেস্ট টোয়েন্টি’। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই ফরম্যাটে এক দিনেই অনুষ্ঠিত হবে ৮০ ওভারের ম্যাচ।
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা