ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকা প্রকাশ আইসিসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:৪০ এএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়ানোর আগে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

এবারের তালিকায় বিভিন্ন দেশের মোট আটজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। মনোনীতদের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। উপমহাদেশের কন্ডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি চারবার ম্যাচসেরা হয়েছেন।

পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে করেছেন ২২৬ রান এবং বল হাতে নিয়েছেন ৯ উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদিও জায়গা পেয়েছেন তালিকায়। তার বৈচিত্র্যময় স্লোয়ার ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল। সাত ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট, ইকোনমি রেট ছিল ৭.১৯।

আরও পড়ুন

প্রোটিয়াদের অধিনায়ক এইডেন মারক্রাম ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন। আট ম্যাচে ২৮৬ রান করে তিনি ফাইনালের আগে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক এবং তার নেতৃত্বে দল সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল।

এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক সাহিবজাদা ফারহান এবং সর্বোচ্চ উইকেটশিকারি শ্যাডলি ভ্যান স্কালকউইকও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে রয়েছেন।

ফাইনালিস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার টিম শেইফার্ড এবং রাচিন রবীন্দ্রও মনোনীত হয়েছেন। ব্ল্যাকক্যাপসদের ফাইনালে উঠতে এই দুই ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারতের হয়ে তালিকায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক–ব্যাটার সঞ্জু স্যামসন।

যদিও তিনি মাত্র চারটি ম্যাচ খেলেছেন, তবু ইতোমধ্যে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে উঠেছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে টানা দুটি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।

‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ মনোনীত খেলোয়াড়রা
* উইল জ্যাকস
* সাহিবজাদা ফারহান
* লুঙ্গি এনগিদি
* এইডেন মারক্রাম
* রাচিন রবীন্দ্র
* শ্যাডলি ভ্যান স্কালকউইক
* টিম শেইফার্ট
* সঞ্জু স্যামসন

আগামী রোববার (৮ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে ভারত।ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট