উজবেকিস্তান ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০৩:০৭ পিএম


উজবেকিস্তান ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের গতি বাড়ানো এবং মাঝমাঠকে আরও শক্তিশালী করতেই এই পরিবর্তনগুলো করেছেন কোচ পিটার বাটলার।

বিজ্ঞাপন

আজকের ম্যাচে চার ডিফেন্ডার ও পাঁচ মিডফিল্ডার নিয়ে দল সাজানো হয়েছে। একাদশে সবচেয়ে বড় চমক সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা সিদ্দিকী। আগের দুই ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামলেও এবার প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মূল একাদশে।

দলের ভারসাম্য ফেরাতে রক্ষণভাগ ও মাঝমাঠে ফিরিয়ে আনা হয়েছে দুই অভিজ্ঞ ফুটবলারকে। ডিফেন্সে সুযোগ পেয়েছেন শিউলি আজিম এবং মাঝমাঠে খেলবেন উমেলা মারমা।

বিজ্ঞাপন

গোলপোস্টের নিচে আবারও আস্থা রাখা হয়েছে তরুণ গোলরক্ষক মিলি আক্তারের ওপর। অভিজ্ঞ রুপনা চাকমার বদলে আগের দুই ম্যাচে সুযোগ পেয়ে মিলি যে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে সন্তুষ্ট কোচিং স্টাফ। তাই টানা তৃতীয় ম্যাচেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে একাদশ থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের নবীরণ, মাঝমাঠের আইরিন এবং ফরোয়ার্ড শামসুন্নাহার সিনিয়র।

বিজ্ঞাপন

বাংলাদেশের একাদশ
রক্ষণভাগ: শিউলি আজিম, শামসুন্নাহার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু
মাঝমাঠ: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী
গোলরক্ষক: মিলি আক্তার

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission