ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মাদক মামলা থেকে খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন।

মামলার শুনানির সময় সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। এছাড়া এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখ থাকা ৯ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয় আসিফ আকবরকে। সে সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।

পরবর্তীতে তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল হোসেন আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে আসিফের বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার পরিবর্তে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন ‘কিকি’ রামোস।
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস
রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম।
রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম
বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ৭ পদাতিক ডিভিশন, বরিশাল সেনানিবাসে এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আরও পড়ুন
মামলা করলেন আসিফ আকবর
আসিফের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের বিবৃতি
আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল
সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি