আইসিসির প্রাইজমানির চেয়েও ক্রিকেটারদের বেশি পুরস্কার দিচ্ছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০২:৪৯ পিএম


আইসিসির প্রাইজমানির চেয়েও ক্রিকেটারদের বেশি পুরস্কার দিচ্ছে বিসিসিআই
ছবি: সংগৃহীত

আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত। এই সাফল্যের পর দলটির জন্য রেকর্ড পরিমাণ ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিজ্ঞাপন

রোববার নরেন্দ মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারত। এর মাধ্যমে তারা টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে। পাশাপাশি একমাত্র দল হিসেবে তিনবার শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের জন্য আইসিসি যে মোট প্রাইজমানি নির্ধারণ করেছিল, বিসিসিআইয়ের ঘোষিত পুরস্কার তা ছাড়িয়ে গেছে। আইসিসি পুরো টুর্নামেন্টের জন্য মোট ১২১ কোটি রুপি প্রাইজমানি নির্ধারণ করেছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা। তবে ভারতের ক্রিকেট বোর্ড দলটির জন্য ১৩ কোটি রুপি বেশি অর্থাৎ প্রায় ১৭৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে সময়ও দলটির জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। এবার সেই অঙ্ক আরও ৬ কোটি রুপি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন

বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, টিম ইন্ডিয়ার এই ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানাচ্ছে বোর্ড। ভবিষ্যতেও তাদের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসির কাছ থেকেও ভারত পেয়েছে প্রায় সাড়ে ২৭ কোটি রুপি প্রাইজমানি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission