ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ম্যানসিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সফল কোচিং অধ্যায় শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ৫৫ বছর বয়সী এই কোচ জানিয়েছেন, ম্যানসিটির সঙ্গে তার বর্তমান অধ্যায় শেষ হলে কিছুদিনের জন্য কোচিং থেকে বিরতি নিতে চান তিনি।

২০১৬ সালে ম্যানসিটির দায়িত্ব নেওয়ার পর থেকে ইংলিশ ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠা করেছে গার্দিওলার দল। যদিও ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে, তবুও আগেভাগেই সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে।

ক্লাব সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গার্দিওলার সাবেক সহকারী ও বর্তমানে কোচিং করা এনজো মারেস্কার নাম আলোচনায় রয়েছে। এছাড়া গার্দিওলা নিজেও ভবিষ্যতে ক্লাবের পর্দার আড়ালে কোনো প্রশাসনিক দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ সাফল্য অর্জন করা এই কোচ গত জুলাইয়েও বলেছিলেন, সিটির অধ্যায় শেষ হওয়ার পর তিনি কিছু সময়ের জন্য বিরতি নেবেন।

বুধবার (১১ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি নিয়ে আবারও কথা বলেন গার্দিওলা। ম্যাচটিতে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে হেরে যায় ম্যানসিটি।

ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, এই ধরনের ম্যাচগুলো আমি অবশ্যই মিস করব। এই জায়গাটার প্রতি আমার অসাধারণ ভালোবাসা আছে। এখানে খেলতে আসতে আমার খুব ভালো লাগে।

তিনি আরও বলেন, আমি ক্যাম্প ন্যুয়ে না যাওয়াটা মিস করব, বায়ার্ন মিউনিখে যাওয়াটাও মিস করব। এই রাতগুলো সত্যিই বিশেষ।

ইংল্যান্ডের স্টেডিয়ামগুলোর পরিবেশ নিয়েও প্রশংসা করেন তিনি। গার্দিওলা বলেন, আমি সেলহার্স্ট পার্ককে মিস করব, আমি এই মাঠকে খুব ভালোবাসি। প্রিমিয়ার লিগের স্টেডিয়ামগুলো গুডিসন পার্ক এসবই ইংল্যান্ডকে ভালোবাসার অন্যতম কারণ। এফএ কাপের ম্যাচগুলোও দারুণ লাগে, বিশেষ করে যখন লিগ ওয়ানের দলগুলোর বিপক্ষে খেলতে হয়। কিন্তু একদিন তো সবকিছু শেষ হবেই।

আরও পড়ুন

যদি চলতি মৌসুমই গার্দিওলার শেষ মৌসুম হয়, তবে তিনি চান ম্যানসিটির সঙ্গে এই সফল অধ্যায়টি আরও ট্রফি জিতে শেষ করতে। বর্তমানে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে তারা।

গার্দিওলার অধীনে ম্যানসিটি এখন পর্যন্ত ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছে। এছাড়া ২০২২-২৩ মৌসুমে তার নেতৃত্বেই ক্লাবটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন ইতালিয়ান এই কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতাও এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
এশিয়ান গেমস হকি / লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে জাহিদ হোসেন রাজুর দল।
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় অঙ্কের অর্থের হাতছানি থাকলেও জাতীয় দলের দায়িত্বকেই অগ্রাধিকার দিয়েছেন নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছ থেকে দুই বছরের জন্য প্রায় ১০ লাখ ডলারের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। স্যান্টনারের সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আগামী ২২ অক্টোবর থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে চার টেস্টের সিরিজ। এর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি ও অধিনায়কত্বের দায়িত্ব ধরে রাখার পরিকল্পনাও রয়েছে তার। আগামী বছর নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান স্যান্টনার। সুযোগ পেলে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাও রয়েছে তার। স্যান্টনারের সিদ্ধান্তকে তার ব্যক্তিত্ব ও দলপ্রেমের প্রতিফলন হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। পুরো প্রক্রিয়ায় স্যান্টনারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। নিউজিল্যান্ড হেরাল্ডকে ওয়াল্টার বলেন, আমার কাছে এটা একজন মানুষের চরিত্রের মাপকাঠি। অন্য কাউকে বিচার করার জন্য নয়, তবে মিচের ক্ষেত্রে দলকে সবার আগে রাখার বিষয়টি তার চরিত্রই তুলে ধরে। স্যান্টনারের কাছে নিউজিল্যান্ডের অধিনায়কত্বের গুরুত্বও তুলে ধরেছেন ওয়াল্টার। তার মতে, দেশের নেতৃত্ব দেওয়াটা স্যান্টনারের কাছে বিশেষ কিছু। সামনে থাকা টেস্ট সিরিজগুলোতেও দলের হয়ে খেলার প্রবল ইচ্ছা রয়েছে তার। ওয়াল্টার বলেন, দেশের অধিনায়কত্ব তার কাছে কী অর্থ বহন করে, সেটা আমি জানি। সামনে যে টেস্টগুলো আছে, সেগুলোর অংশ হওয়ার ইচ্ছাটাও তার প্রবল। তাই বিষয়টি কারও কাছে অবাক করার মতো হলেও আমার কাছে নয়। জাতীয় দলের প্রতি স্যান্টনারের এই অগ্রাধিকার অবশ্য নতুন নয়। এর আগেই তিনি কেন্দ্রীয় চুক্তি ও নেতৃত্বের দায়িত্ব ধরে রাখার ইচ্ছা জানিয়েছিলেন। একই সঙ্গে দেশের মাটিতে অনুষ্ঠেয় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত থাকতে চান তিনি। তাই দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পথ বেছে নেননি। তবে নিউজিল্যান্ডের সব ক্রিকেটার একই পথ অনুসরণ করছেন না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ধরে রাখতে ভিন্ন ধরনের চুক্তি বেছে নিয়েছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও অ্যাডাম মিলনের মতো ক্রিকেটাররা। ডেভন কনওয়ে ও ফার্গুসনও নমনীয় চুক্তির ব্যবস্থায় গেছেন। অর্থাৎ নিউজিল্যান্ডের ক্রিকেটে এখন জাতীয় দলকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং তুলনামূলক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার দুই ধরনের পথই খোলা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারকে অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না ওয়াল্টার। বিশ্বের বিভিন্ন লিগে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সুযোগ পাওয়া তাদের আন্তর্জাতিক স্বীকৃতিরই অংশ বলে মনে করেন তিনি। ওয়াল্টারের ভাষায়, আমাদের খেলোয়াড়রা যখন স্বীকৃতি পায়, আমি খুশি হই। ক্রিকেট যেদিকে এগোচ্ছে, এটা তারই বাস্তবতা। তবে সবকিছুর ওপরে জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ ধরে রাখাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন নিউজিল্যান্ডের কোচ। তার মতে, ক্রিকেটারদের দেশের হয়ে খেলার ক্ষুধা ধরে রাখতে হবে এবং এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিউজিল্যান্ডকে নিজেদের ঘর মনে করে। আরটিভি/এসকে
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
৪১ বছর বয়সেও লুকা মদ্রিচের পায়ের জাদু কমেনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
আরও পড়ুন
হাল্যান্ড ও শের্কির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির
ম্যানসিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটি ছেড়ে টটেনহ্যামে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফুটবলার
ম্যানসিটির সঙ্গে নতুন চুক্তি ফোডেনের, কত বছর থাকবেন?