ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সিরিজ সেরা হয়ে যা বললেন মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০২:২০ পিএম
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আর দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুশফিক বলেন, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় পাওয়া। ছেলেরা এমন সাফল্য ডিজার্ভ করে। গত কয়েক বছরে যেভাবে খেলেছে সবাই, তারা এই কৃতিত্ব পাওনা।

দলের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিশেষভাবে প্রশংসা করেন লিটন দাশের। মুশফিক বলেন, লিটন প্রথম ইনিংসে দুর্দান্ত ছিল, তার কারণেই আমরা ম্যাচে ছিলাম। ড্রেসিংরুমে মোরালও উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০ প্লাস রানের কাছাকাছি যেতে হবে।

বোলারদের প্রশংসা করে এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, বোলাররা বেসিকে বল করে গেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।

আরও পড়ুন

নিজের পরিশ্রম ও দেশের হয়ে খেলার অনুভূতি জানিয়ে মুশফিক বলেন, আমি দেশের জন্য খেলছি। এটা সহজ কাজ নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হবে। কাজ করে যেতে হবে। আমি আমার জীবন উপভোগ করে যাচ্ছি। সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যে কীর্তিতে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক
আইসিসির মাসসেরা খেলোয়াড় হলেন মুশফিক
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন নাজমুল
পাকিস্তানকে ধবলধোলাই করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ