পাকিস্তানকে ধবলধোলাই করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০১:২২ পিএম


পাকিস্তানকে ধবলধোলাই করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর নতুন উচ্চতায় উঠেছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে এখন পঞ্চম স্থানে অবস্থান করছে টাইগাররা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল আট নম্বরে। মিরপুরে প্রথম টেস্টে জয়ের পর তারা উঠে আসে ছয় নম্বরে। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টেও দাপুটে জয় তুলে নিয়ে আরো এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নেয় বাংলাদেশ।

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়, একটি হার এবং একটি ম্যাচ ড্র করেছে তারা। ফলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮.৩৩।

অন্যদিকে ভারত ৯ টেস্টে চার জয়, চার হার ও একটি ড্র নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। ভারতের বর্তমান পয়েন্ট ৪৮.১৫।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের পয়েন্ট ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এরপরই বাংলাদেশের অবস্থান।

আগামী ৬ জুন শুরু হবে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট। সেই ম্যাচের ফলাফল না হওয়া পর্যন্ত আপাতত ভারতের ওপরে থাকছে বাংলাদেশ।

সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যাটিং, বোলিং এবং দলীয় আত্মবিশ্বাস সব দিকেই উন্নতির ছাপ দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।

আরও পড়ুন

এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। পরবর্তী সিরিজগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আরও শক্ত অবস্থানে যেতে পারে বাংলাদেশ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission