ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন নাজমুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দলের মানসিকতা, প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে হলে পরিবর্তনের বিকল্প নেই, আর সেই পরিবর্তনের সুফলই এখন পাচ্ছে বাংলাদেশ দল।

ম্যাচ শেষে শান্ত বলেন, সব কৃতিত্ব খেলোয়াড়দের। তারা অনেক কঠোর পরিশ্রম করেছে। আমরা কিছু জিনিস বদলানোর চেষ্টা করেছি। বিশ্ব ক্রিকেটে যদি কিছু গড়তে চান, তাহলে পরিবর্তন আনতেই হবে। আশা করি আমরা এভাবেই খেলতে থাকব।

দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, সিরিজের আগে পরিকল্পিত প্রস্তুতি দলের পারফরম্যান্সে বড় ভূমিকা রেখেছে।

শান্ত বলেন, প্রস্তুতির দিক থেকে আমরা অসাধারণ ছিলাম। এই ধরনের কন্ডিশনে সেটা অনেক সাহায্য করেছে।

বিশেষ করে পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। গরম আবহাওয়া ও ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের পেস বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন বলে মন্তব্য করেন শান্ত।

তার ভাষায়, আমাদের পেসাররা গরম আবহাওয়া ও ফ্ল্যাট উইকেটে দারুণ বোলিং করেছে। এটা এমন একটি জায়গা, যেখানে আমরা উন্নতি করতে চেয়েছিলাম।

ব্যাটিং ইউনিটের উন্নতিও চোখে পড়ছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। এখন দলের ব্যাটাররা বড় জুটি গড়ছেন, পাশাপাশি নিচের সারির ব্যাটাররাও গুরুত্বপূর্ণ রান যোগ করছেন।

শান্ত বলেন, আগে আমরা অনেক দ্রুত উইকেট হারাতাম। কিন্তু এখন দারুণ কিছু পার্টনারশিপ হচ্ছে। টেইলএন্ডাররাও রান করছে। এগুলোই আমরা উন্নত করতে চেয়েছিলাম।

বিদেশের মাটিতে ধারাবাহিক সাফল্য অর্জনের লক্ষ্যও সামনে রেখেছেন তিনি। শান্ত মনে করেন, সামনে কঠিন সফর থাকলেও বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিদেশেও ভালো ফল করা সম্ভব।

তিনি বলেন, আমার কাছে বিদেশের সিরিজগুলো আরো গুরুত্বপূর্ণ। গত চক্রে আমরা বাইরে কিছু ভালো ক্রিকেট খেলেছি। তবে এবার আরো কঠিন সফর আছে। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। যদি আমরা পেসার ও স্পিনারদের নিয়ে এভাবেই ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে বিদেশেও ভালো করার সুযোগ থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অজিদের হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী শান্ত
হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার
অজিদের হোয়াইটওয়াশ করা নিয়ে যা বললেন সৌম্য
বাংলাদেশে হোয়াইটওয়াশ হয়ে কঠিন শাস্তি পেলেন পাকিস্তানি তারকা