ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ইরানের পক্ষে মন্তব্য করায় জাপানের সাবেক ফুটবলার হোন্ডার ক্ষতি করল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ইরান জাতীয় ফুটবল দলের বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দেওয়ার পর যুক্তরাষ্ট্রে একটি বিজ্ঞাপনী চুক্তি হারিয়েছেন জাপানের সাবেক ফুটবলার কেইসুকে হোন্ডা।খবর আল-জাজিরার।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ৩৯ বছর বয়সী হোন্ডা জানান, একটি মার্কিন কোম্পানির সঙ্গে তার একটি বিজ্ঞাপনী চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তার মন্তব্যের পর সেই বিজ্ঞাপনটি ‘স্থগিত’ করা হয়েছে।

বৃহস্পতিবার এক পোস্টে হোন্ডা লিখেছিলেন, আমি জানি বিষয়টি খুবই সংবেদনশীল, কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই তারা (ইরান) বিশ্বকাপে অংশগ্রহণ করুক।

এই মন্তব্যটি আসে ইরানের ক্রীড়ামন্ত্রীর এক বক্তব্যের পর। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনার পর ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নাও হতে পারে।

পরে আরেকটি পোস্টে হোন্ডা জানান, বিশ্বকাপকে সামনে রেখে যে বিজ্ঞাপনটি চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেটি তার ওই মন্তব্যের কারণে বাতিল করা হয়েছে।

তিনি লেখেন, মনে হচ্ছে আমার এই বক্তব্যের কারণে একটি মার্কিন কোম্পানি বিশ্বকাপ উপলক্ষে চূড়ান্ত হওয়ার পথে থাকা বিজ্ঞাপনটি বাতিল করেছে। এমন কোম্পানির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে ইচ্ছা নেই, যারা বিষয়ের মূল অর্থ না বুঝে বিকৃত চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। ইরানের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বিভিন্ন ভেন্যুতে নির্ধারিত রয়েছে।

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাপানের হয়ে খেলা হোন্ডা জাতীয় দলের হয়ে ৩৮টি গোল করেছেন। তিনি ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে জাপানের প্রতিনিধিত্ব করেন এবং দেশের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত।

আরও পড়ুন

এছাড়া ২০১১ সালের এশিয়ান কাপে জাপানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। পাঁচ মহাদেশে ১১টি ক্লাবের হয়ে খেলার পর ২০২৪ সালে অবসর নিয়ে কোচিংয়ে যোগ দেন এই জাপানি তারকা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিকে সামনে রেখে একাদশে সাতটি পরিবর্তন আনতে পারেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার প্রসার ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
এশিয়ান গেমসে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেমিফাইনালে পাকিস্তান ও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে পদক ছাড়াই ফিরতে হচ্ছে লিটন দাসের দলকে। দলের এমন ব্যর্থতায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার নিশিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ। ফলে ৬৩ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন। তিনি স্বীকার করেন, দলের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেননি তারা। সালাউদ্দিন বলেন, সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। এশিয়ান গেমসে যাওয়ার আগে ফাইনালে খেলার প্রত্যাশা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই লক্ষ্যের প্রতিফলন দেখা যায়নি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের বোলাররা। মাত্র ২১ রানে প্রতিপক্ষের চার উইকেট তুলে নেয় দল। তবে সেখান থেকে থারিন্দু রাত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালাউদ্দিন দায়ী করেন বোলিংয়ের কয়েকটি খারাপ ওভার এবং পাওয়ার প্লেতে ব্যাটিং বিপর্যয়কে। তিনি বলেন, এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারিয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের বোলিংও আলোচনায় এসেছে। তিন ওভারে ৪৩ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। আগের ম্যাচেও নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। তবে মোস্তাফিজের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন সালাউদ্দিন। বাংলাদেশ কোচ বলেন, আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে। অধিনায়ক লিটন দাসের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২ রান করেছেন তিনি। ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথম বলেই বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন লিটন। অধিনায়কসহ দলের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সালাউদ্দিন বলেন, আমি সব সময় বলব তারা দেশের জন্য লড়ে। তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। টু বি অনেস্ট আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করিনি। শ্রীলঙ্কার রান তাড়ায় শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সাইফ হাসান, তানজিদ হাসান ও লিটন দাস তিনজনই রানের খাতা খোলার আগেই ফিরে যান। মাত্র ৪ রানে তিন উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। ক্রিকেটারদের শরীরী ভাষা ও মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে খেলোয়াড়দের চেষ্টার ঘাটতি দেখছেন না প্রধান কোচ। তার মতে, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারা এবং দ্রুত উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ। সালাউদ্দিন বলেন, প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিংয়ে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটি বের করা সম্ভব হয়নি। এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যাশা নিয়ে যাওয়া বাংলাদেশের এমন বিদায় স্বাভাবিকভাবেই হতাশার জন্ম দিয়েছে। বিশেষ করে জাতীয় দলের একাধিক নিয়মিত ক্রিকেটার নিয়েও প্রত্যাশিত ফল না পাওয়ায় দলের প্রস্তুতি, পরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে উঠছে নানা প্রশ্ন। আরটিভি/এসকে
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
আরও পড়ুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না