ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে আর্জেন্টিনা ও স্পেনের বহুল আলোচিত ফিনালিসিমা। মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ফুটবল দল স্পেন ও কাতারের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় বদলে গেছে পুরো সূচি। ফলে এই উইন্ডোতে একমাত্র প্রীতি ম্যাচেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আগামী ৩১ মার্চ বুয়েন্স আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে গুয়াতেমালার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই হতে যাচ্ছে লিওনেল মেসিদের শেষ ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে বুধবার(১৮মার্চ) রাতে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন মেসি।

আসন্ন বিশ্বকাপেও মেসিকে কেন্দ্র করে শিরোপা ধরে রাখার লক্ষ্য আর্জেন্টিনার। যদিও ৩৮ বছর বয়সী এই তারকা এখনো তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

তবে চোটের কারণে দলে নেই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়। বাদ পড়েছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। মূলত চোটের কারণে তারা মাঠের বাইরে আছেন।

তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস।

অভিজ্ঞতার দিক থেকে দলে রয়েছেন রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ তারকারা।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন মার্কাস আকুনা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিতর্কে জড়ানো তরুণ খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ানিকেও দলে রেখেছেন স্কালোনি। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা এবং বর্ণবাদ বিতর্ক বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

সব মিলিয়ে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচে নিজেদের গুছিয়ে নিতে চাইছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, টমাস প্যালাসিওস,

নিকোলাস তালিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়েগো আলমাদা

আরও পড়ুন

ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের