ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিএসএল থেকে বড় সুসংবাদ পেলেন তানজিদ হাসান তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ঈদের আগের আনন্দের খবর পেলেন বাংলাদেশের তারকা ব্যাটার তানজিদ হাসান তামিম। এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য তাকে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি।

এবারের আসরে পিএসএলে খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা বেড়ে ছয়। তানজিদের পাশাপাশি দলে রয়েছেন নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। নাহিদকে নিলামের মাধ্যমে দলে নেওয়া হয়েছিল, আর শরিফুলকে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে পেশোয়ার ভুক্ত করেছে।

পিএসএলের নিলামের আগে মোস্তাফিজুর রহমান দল পেয়েছিলেন। এরপর মোস্তাফিজের দল লাহোর কালান্দার্স নিলামের মাধ্যমে পারভেজ হোসেন ইমনকে দলে ভুক্ত করেছে। নাহিদও নিলামে দল পেয়েছেন। এছাড়াও গত আসরে লাহোরকে শিরোপা জিততে সাহায্য করা রিশাদ হোসেনকে কিনেছে রাওয়ালপিন্ডির নতুন দল পিন্ডিজ।

মোস্তাফিজ খেলবেন প্রায় ৬.৫ কোটি পাকিস্তানি রুপি মূল্যে। ইমন এবং নাহিদ রানা পাবেন ৬০ লাখ রুপি, আর রিশাদ হোসেন পাবেন ৩ কোটি রুপি। তবে শরিফুল ও তানজিদের চুক্তির পরিমাণ এখনও প্রকাশিত হয়নি।

পেশোয়ার জালমি তাদের পিএসএল অভিযান শুরু করবে ২৮ মার্চ, পিন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে মাঠে দেখা যাবে রিশাদ, নাহিদ, শরিফুল এবং তানজিদের মুখোমুখি লড়াই।

আরও পড়ুন

এরপর ৩১ মার্চ পেশোয়ার মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে। মোস্তাফিজ ও ইমনের লাহোরের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। লাহোর আবারও বর্তমান চ্যাম্পিয়ন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ফারহান আলি ওয়াহিদ। সান মারিনোর বিপক্ষে সবশেষ ৫ জুন খেলা ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে ৭ পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। ওই ম্যাচে শুরুর একাদশে নামা জামাল ভূইয়া, শেখ মোরসালিন নেই আজকের ম্যাচে।  এছাড়া ওই ম্যাচে খেলা তপু বর্মণ, ঈসা ফয়সাল, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকরা তো ২৩ জনের স্কোয়াডেই ছিলেন না। সান মারিনোর বিপক্ষে গোলবারের সামনে ছিলেন মিতুল মারমা। তাঁর জায়গায় কোচ আজকের ম্যাচে সুযোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে। মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে আছেন সোহেল রানা ও সমিত সোম। আক্রমণে ফারহান ও ফাহামিদুলের সঙ্গে মাঝখানে থাকবেন রাকিব হোসেন। ডুলি তাঁর ছক সাজিয়েছেন ৪-২-৩-১ কৌশলে। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দীন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র (অধিনায়ক), সমিত সোম, ফারহান আলি ওয়াহিদ, ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন। আরটিভি/এসআর
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল।
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে সেরা ২৪ এর মধ্যে ২২তম হয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।  ১০০ মিটার স্প্রিন্টে ছয়টি হিট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছিলেন পাঁচ নম্বর হিটে। সেখানে ছিলেন মোট সাত জন দৌঁড়বিদ।  দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও ছিলেন পঞ্চম হিটে। আর সেখানে ইমরান ছিলেন পাঁচ নম্বর লেনে। প্রতি হিটের প্রথম তিন জন সেমিফাইনালে উঠেছেন। এরা বাদে ছয় হিটের শীর্ষ ছয় টাইমিংধারী সেমিফাইনালের টিকিট পেয়েছেন।  বাংলাদেশের দ্রুততম মানব ইমরান ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে তার হিটে ছয় জনের মধ্যে চতুর্থ হন। এই হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট ১০.৩৮ সেকেন্ড টাইমিং করেন। ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর কোনোটিই করতে পারেননি। ইমরান তার সেরা টাইমিং করতে না পারলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন। প্রতি হিটের সেরা তিনের বাইরে ছয় জন সেরা টাইমিংধারীদের মধ্যে রয়েছেন ইমরান। ১০.২২ সেকেন্ডে তার অবস্থান ২২ তম। আরটিভি/এসআর
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
ইনজুরির কারণে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে না পারলেও চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ইতোমধ্যে ৮ ম্যাচ খেলে ১৪টি গোল করে ফেলেছেন তিনি। এই পারফর‌ম্যান্সের জেরে রাফিনিয়ার দিকে নজর পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই আসন্ন জানুয়ারির দলবদলের বাজারে ওল্ড ট্রাফোর্ডে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার প্রস্তুতি শুরু করেছে ইংলিশ ক্লাবটি। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেসে।  প্রতিবেদন অনুযায়ী, মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়াকে তাদের আক্রমণভাগের মূল অস্ত্র বানাতে মরিয়া। তাকে রাজি করাতে ইউনাইটেড একটি অবিশ্বাস্য রেকর্ড-ব্রেকিং প্রস্তাবের পরিকল্পনা করছে। ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়া জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরোর এক বিশাল বিড প্রস্তুত করছে, যা তাদের ইতিহাসের অন্যতম রেকর্ড দলবদল হতে পারে। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি রাফিনিকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানাতে চায়। এমনকি ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের চেয়েও তাকে বেশি সাপ্তাহিক বেতন দেওয়ার প্রস্তাব ভাবা হচ্ছে।  তবে বার্সেলোনা এই তরুণ ফুটবলারকে ছাড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন? কারণ, বর্তমানে স্ট্রাইকার পজিশনে রাফিনিয়ার থেকে ভালো অপশন নেই হান্সি ফ্লিকের সামনে। যদিও স্ট্রাইকার হিসেবে হুলিয়ান আলভারেজকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে কাতালান ক্লাবটি। কিন্তু রাফিনিয়া বর্তমানে দলের নেতৃত্ব পাওয়ার পর অবিশ্বাস্য ফর্মে আছেন রাফিনিয়া। লা লিগায় তার টানা হ্যাটট্রিকসহ গোল বন্যা করেছে ক্লাবটি। তবে এই ঐতিহাসিক মেগা চুক্তিটি সম্পন্ন হওয়া অনেকটাই নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার ওপর। এখনও পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। আরটিভি/এসআর
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
হাকিমিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের আদালত
ফ্রান্সের সর্বোচ্চ আদালত আপিল খারিজ করে দেওয়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ধর্ষণের মামলায় বিচারের মুখোমুখি হতেই হচ্ছে।  সম্প্রতি এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দি অ্যাথলেটিক’। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে এই মামলার বিচারকাজ পরিচালিত হবে। এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও আগামী বছরই মামলাটির বিচারকাজ শুরু হতে পারে। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। হাকিমির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগের পর ওই তরুণী তার বাড়িতে যান।  পরবর্তীতে তিনি হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পাঁচ দিন পর হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠিত হয়। তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা ফুটবলার। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবী দল প্রথমে মামলাটি খারিজের আবেদন জানিয়েছিল।  তবে গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদনটি খারিজ করে দেন। এরপর হাকিমি উচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এ যান, যা সম্প্রতি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হলো। আরটিভি/এসআর
হাকিমিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের আদালত
আরও পড়ুন
ঐতিহাসিক শতক বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম
আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে তানজিদ হাসান তামিম
অস্ট্রেলিয়া সিরিজের আগে তামিম-হৃদয়ের ব্যাটে সেঞ্চুরি
তামিমকে নিয়ে যা বললেন শান্ত