ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
অনুশীলন করছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে খেলা প্রথম ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে তিন পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ থমাস ডুলি।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।

আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখাই তার কাছে সবচেয়ে বড় বিষয়।

এছাড়া ভুটানের বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলছেন না।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর ও শমিত সোমের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ দল।  বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ।  তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।  বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। আরটিভি/এসআর
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। ইংলিশ ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আর্থিক অনিয়মের অভিযোগে সম্ভাব্য শাস্তির শঙ্কার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই স্ট্রাইকারের দলবদলের বিষয়টি।
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার পরিবর্তে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন ‘কিকি’ রামোস।
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস
নভেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা কবে, কখন?
নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ সময়ে দুটি করে ম্যাচ খেলবে দল দুটি।
নভেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা কবে, কখন?
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন
স্পেন শিবিরে বড় দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) চেকিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন
আরও পড়ুন
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
সাফে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়