ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঐতিহাসিক শতক বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত

ডারউইনের মাটিতে ইতিহাস গড়েছেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে কীর্তি গড়েছেন বাঁহাতি এই ওপেনার। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের আনন্দ তাই আরও বিশেষ হয়ে উঠেছে। আর সেই ঐতিহাসিক ইনিংসটি বাবা-মাকে উৎসর্গ করেছেন তানজিদ।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন তানজিদ। আগের দিন ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর দ্বিতীয় দিনে দারুণ আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে ব্যাট করেন তিনি। ১৯৭ বলে ১০১ রানের অসাধারণ ইনিংসটি সাজান আটটি চার ও একটি ছক্কায়।

তানজিদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮৪ রান। দুই ব্যাটারের দৃঢ় ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিদ বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দিনটা খুব ভালো গেছে। দ্বিতীয় টেস্টেই শতক করতে পারা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। এই শতকটা আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই।

অস্ট্রেলিয়ার বিশ্বমানের পেস আক্রমণের বিপক্ষে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই বাঁহাতি ব্যাটার। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সদের সামলাতে নতুন বলেই সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে বলে জানান তিনি। তবে প্রতিপক্ষের বোলারের নাম নয়, বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করাই ছিল তার মূল লক্ষ্য।

তানজিদ বলেন, নতুন বলে ওদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন ছিল। তবে আমি কখনো বোলার দেখে খেলি না। চেষ্টা করি বলের মেরিট অনুযায়ী সিদ্ধান্ত নিতে।

শতক করে মাঠ ছাড়ার সময় গ্যালারিতে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোও ছুঁয়ে গেছে তানজিদকে। সেই অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, স্ট্যান্ডিং ওভেশন পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। খুব ভালো লেগেছে। আজ বুঝতে পেরেছি, টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ঠিক কতটা গভীর।

ম্যাচের পরিস্থিতি নিয়েও আশাবাদী তানজিদ। তার মতে, বাংলাদেশ যত বেশি সময় ব্যাটিং করতে পারবে, দলের জন্য ততই ভালো হবে।

তিনি বলেন, আমরা যত বেশি ব্যাটিং করতে পারব, সেটাই দলের জন্য ভালো। সামনে এখনো তিন দিন আছে। যত বেশি রান করা যাবে, আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হবে।

আরও পড়ুন

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ব্যাটে লিড আরও বড় করার লক্ষ্য থাকবে সফরকারীদের। সেই পথের শক্ত ভিত গড়ে দিয়েছেন তানজিদ হাসান অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া এক শতকে, যা তিনি উৎসর্গ করেছেন জীবনের সবচেয়ে আপন দুই মানুষ বাবা-মাকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন
লড়াইয়ের আশা জাগিয়ে দিন শেষ করল বাংলাদেশ