ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শেষ আটে অগ্নিপরীক্ষা, কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রেকর্ড ছয়টি ইংলিশ ক্লাব অংশ নিলেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পেরেছে মাত্র দুটি লিভারপুল ও আর্সেনাল। বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, টটেনহাম হটস্পার ও চেলসি।

আগেই নির্ধারিত ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে জমে উঠছে ইউরোপ সেরার লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। অন্যদিকে শিরোপা জয়ের রেকর্ডধারী রিয়াল মাদ্রিদ লড়বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ফলে সম্ভাব্য রিয়াল-বার্সেলোনা দ্বৈরথ দেখতে হলে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত।

শেষ ষোলোর ফিরতি লেগে অ্যানফিল্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে লিভারপুল। গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় অল রেডরা। ম্যাচে পেনাল্টি মিস করলেও ৬২ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজের ৫০তম গোল পূর্ণ করেন মোহাম্মদ সালাহ, যা কোনো আফ্রিকান খেলোয়াড় হিসেবে প্রথম।

অন্য ম্যাচে আতালান্তাকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন হ্যারি কেইন, যার মাধ্যমে তিনিও ছুঁয়েছেন চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে। প্রথম লেগে ৬-১ ব্যবধানে জয়ের পর দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে ওঠে বায়ার্ন।

শেষ আটে মুখোমুখি লড়াই:

কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি বনাম লিভারপুল

কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ

কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ

কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্তিং লিসবন বনাম আর্সেনাল

সম্ভাব্য সেমিফাইনাল:

সেমিফাইনাল ১: কোয়ার্টার ১-এর বিজয়ী বনাম কোয়ার্টার ২-এর বিজয়ী

সেমিফাইনাল ২: কোয়ার্টার ৩-এর বিজয়ী বনাম কোয়ার্টার ৪-এর বিজয়ী

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৭ ও ৮ এপ্রিল, আর ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৮ ও ২৯ এপ্রিল এবং ফিরতি লেগ ৫ ও ৬ মে। সবশেষে, আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।

আরও পড়ুন

ইউরোপের সেরা ক্লাবগুলোর এই লড়াই এখন পৌঁছে গেছে উত্তেজনার চূড়ায় শেষ আটেই শুরু হচ্ছে আসল অগ্নিপরীক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বার্সেলোনা-আতলেতিকোর ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নিউক্যাসলকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা