ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এক শর্তে পিএসএল খেলার সুযোগ পাচ্ছেন শরিফুল-মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ২৬ মার্চ পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। যেখানে দেখা যাবে বাংলাদেশের ৫ ক্রিকেটারকে। তাদের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসের দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজের আগে দেশে ফেরার শর্তে বাংলাদেশি ক্রিকেটারকে এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড। সেই হিসেবে ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনুমতি পেয়েছেন তারা।

আরও পড়ুন

এবারের আসরের জন্য সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। একই দলে নিলামের মাধ্যমে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে পেশোয়ার জালমিতে নাহিদ রানার সঙ্গে খেলবেন শরিফুল ইসলাম। আর রিশাদ হোসেনকে দেখা যাবে রাওয়ালপিন্ডির জার্সিতে।

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির সরাসরি খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সম্ভাব্য সেরা দল নিয়েই স্কোয়াড সাজাতে চায় বোর্ড। এদিকে পিএসএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পেশোয়ার জালমির হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই পেসার।

অনাপত্তিপত্র প্রসঙ্গে শরিফুলের মন্তব্য, বিসিবি যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। জাতীয় দলই সবার আগে। যতটুকু সুযোগ পাবো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
প্রথমবার সিংহাসনে স্টার্ক, বড় লাফ শরিফুলের
শরিফুলকে ছাড়ছে না বিসিবি, কপাল খুলতে যাচ্ছে খালেদের
চোট কাটিয়ে ফিরেই শরিফুলের রেকর্ড বোলিং
অস্ট্রেলিয়া শিবিরে শরিফুলের জোড়া আঘাত