ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:১৯ এএম
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

হাঁটুর চোট থেকে সদ্য ফিরে আসা কিলিয়ান এমবাপ্পে মাসের শেষে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্স দলকে নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম রিয়াল মাদ্রিদের এই তারকাকে দলে অন্তর্ভুক্ত করেছেন।

এর আগে সপ্তাহের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে।

আরও পড়ুন

ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে ইনজুরির কারনে তার ক্লাবের আগের পাঁচটি ম্যাচ মিস করেছিলেন, তবে ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ব্রাজিলের বিপক্ষে এবং তিন দিন পর ওয়াশিংটন ডিসির কাছাকাছি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তিনি আক্রমণভাগে নেতৃত্ব দিতে যাচ্ছেন।

আক্রমণভাগে হুগো একিটিকে ও গাস রায়ান চেরকিসহ আরও কয়েকজন খেলোয়াড়কে রাখা হয়েছে। গোলরক্ষক লুকাস শেভালিয়ারকেও দলে রাখা হয়েছে। যদিও তিনি পিএসজিতে নিজের জায়গা হারিয়েছেন।

এই প্রীতি ম্যাচ দু’টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি। বিশ্বকাপের জন্য ১৩ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন দেশ্যম।

দেশ্যম বলেন, পরিসংখ্যান অনুযাী, মে মাসে ঘোষিত দলে এই তালিকার অনেক খেলোয়াড়ই থাকবে, তবে এখনই কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

২৪ বছর বয়সী শেভালিয়ার পিএসজিতে খারাপ পারফরম্যান্সের কারণে রাশিয়ান গোলরক্ষক ম্যাটভেই সাফোনভের কাছে জায়গা হারিয়েছেন। তবে দেশ্যম জানান, কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো তার দায়িত্বের অংশ।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কখনো কখনো ক্লাবে কঠিন সময় পার করে। তাদের সহায়তা করা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি তার জন্য আদর্শ নয়, কিন্তু চার মাসে সে নিজের মূল্য হারায়নি।

ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ আই-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং একটি প্লে-অফ বিজয়ী দল। ২০২৫ সালের জুনে জার্মানির বিপক্ষে নেশন্স লিগ সেমিফাইনালের পর থেকে ফ্রান্স দলে খেলেননি তিনি।

ফ্রান্স দল :

গোলরক্ষক : লুকাস শেভালিয়ার, মাইক মেইগনান, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার : লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাটে, উইলিয়াম সালিবা

মিডফিল্ডার : এডুয়ার্র্ডো কানভিনগা, এন’গোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি

ফরোয়ার্ড : মাগনেস আকলিউচে, রায়ান চেরকি, ওসমানে ডেম্বেলে, ডিসায়ার ডুয়ে, হুগো একিটিকে, রানডাল কোলো মুয়ারিন, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কোস থুরাম।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?