ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি করেছেন সিনেটর ফ্লাভিও বলসোনারো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলার কাছে প্রায় ৪৫ লাখ ভোটে হেরে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে দেশের বৈধ নেতা দাবি করেছেন সিনেটর ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি দেশটির সুপ্রিম কোর্ট ও লুলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে ফ্লাভিও নিজেকে ব্রাজিলের নেতা বলে ঘোষণা করেন। এর আগে প্রকাশিত চিঠিতে নিজেকে নির্বাচিত প্রেসিডেন্ট দাবি করলেও পরে সেটি সরিয়ে সংশোধিত চিঠি প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও অমান্য করেন ফ্লাভিও। অর্থ পাচারের একটি তদন্তের সঙ্গে ওই নির্দেশের সম্পর্ক রয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ব্রাজিলের নির্বাচনী আদালত, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিভিন্ন দেশের নেতারা লুলার বিজয় স্বীকার করেছেন। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষও জানিয়েছে, আইন ও সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ফ্লাভিওর দাবি, লুলার পক্ষে ভোটার দমন করার অভিযোগের পর সুপ্রিম কোর্টের এক বিচারপতি ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়ায় নির্বাচনের ফল প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল বাতিলের তাঁর আবেদন সফল হওয়ার সম্ভাবনা খুবই কম।

ফ্লাভিওর যুক্তরাষ্ট্রে অবস্থান ওয়াশিংটনের জন্যও কূটনৈতিক জটিলতা তৈরি করতে পারে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা অভিযোগ করেছেন, বলসোনারো পরিবারকে ক্ষমতায় ফেরাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। তবে ওয়াশিংটন ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
দুর্নীতির মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকা প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে সামরিক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য।
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরের মধ্যে সিনেটর ফ্লাভিও বলসোনারো ও তার পরিবারকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
আমাজনের প্রাথমিক বনাঞ্চলের ২৪ কোটি একর জমি ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোট আয়তনের সমান।
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচনে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, মেক্সিকো, কিউবা, চিলিসহ বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
আরও পড়ুন
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
নিউইয়র্কে সরকারি বাসা ভাড়া ভাতা হারানোর ঝুঁকিতে যেসব পরিবার
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে