ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঈদের দিন ভিয়েতনামে জামালরা, ব্যাংককের পথে আফঈদারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: বাফুফে

এক মাসের সিয়াম সাধনার পর দেশজুড়ে আজ শনিবার উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এদিনেই পরিবারের কাছে বিদায় নিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা।

সাফ টুর্নামেন্ট খেলতে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন। একই সময় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল ইউএস-বাংলা এয়ারলাইন্সে থাইল্যান্ডের ব্যাংককে রওনা হয়েছে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলতে।

আফঈদা-মোর্শেদরা যখন ব্যাংকক-মালের পথে, তখন ভিয়েতনামে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। গতকাল রাতে জাতীয় ফুটবল দল ভিয়েতনামের উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন

চীনের গুয়াংজুতে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে আজ সকালে ভিয়েতনামের হ্যানয় পৌঁছান জামালরা। রোববার ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলবে। ওই ম্যাচ খেলে পরদিন রওনা হবে সিঙ্গাপুরে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। সিঙ্গাপুর ইতোমধ্যে এশিয়া কাপে উত্তীর্ণ হয়েছে। তাই ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
জাতীয় ঈদগাহের পাশে মিলল দুই মরদেহ
প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ