ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাইটন। পরিসংখ্যান আর শক্তিতে পিছিয়ে থাকলেও নিজেদের মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লিভারপুলকে হারিয়েছে দলটি। গত মৌসুমে এই মাঠে হেরেছিল অল রেডরা।

শনিবার (২১ মার্চ) লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাইটন। এই ম্যাচে জোড়া গোল করেছেন ড্যানি ওয়েলবেক।

এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে লিভারপুল। ম্যাচের ১৪তম মিনিটে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। তবে দ্রুতই ম্যাচে ফিরে লিভারপুল। ৩০তম মিনিটে গোল করে সমতা ফেরান হাঙ্গেরিয়ান লেফট-ব্যাক মিলোস কেরকেস।

আরও পড়ুন

প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে আবারও আঘাত হানে ব্রাইটন। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ওয়েলবেক। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্নে স্লটের দল। ফলে টানা তিন ম্যাচে জয়হীন (দুই হার ও এক ড্র) রইল লিভারপুল।

এই পরাজয়ে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাস্টন ভিলা, যারা একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ব্রাইটন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
৩-০ থেকে ৪-৩, রুদ্ধশ্বাস ম্যাচে চেলসির বাজিমাত
চমক দেখিয়ে বারকোলাকে দলে নিলো লিভারপুল
লিভারপুলে যোগ দিতে ইংল্যান্ড যাচ্ছেন বারকোলা