ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

৩-০ থেকে ৪-৩, রুদ্ধশ্বাস ম্যাচে চেলসির বাজিমাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:৫০ পিএম
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে দারুণ শুরু করেছে চেলসি। তবে জয়টা মোটেও সহজ ছিল না। স্ট্যামফোর্ড ব্রিজে তিন গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ব্রাইটনের তীব্র চাপ সামলাতে হয়েছে তাদের। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ম্যাচের ফল ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাইটনকে ৪-৩ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল।

রোববারের ম্যাচে চেলসির হয়ে গোল করেছেন রোমিও লাভিয়া, পেদ্রো নেতো, জোয়াও পেদ্রো ও কোল পামার। ব্রাইটনের হয়ে লক্ষ্যভেদ করেছেন মালিক ইয়ালকুয়ে ও পাসকাল গ্রস। চেলসির জোয়াও পেদ্রোর আত্মঘাতী গোলেও স্কোরলাইন বদলে যায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকেরা। চতুর্থ মিনিটেই কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে সুযোগ পেয়ে চেলসিকে এগিয়ে দেন লাভিয়া।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেতো। মরগান রজার্সের বাড়ানো বল পেয়ে ব্রাইটনের গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ এই উইঙ্গার।

৩২ মিনিটে ব্যবধান ৩-০ করে চেলসিকে বড় লিড এনে দেন জোয়াও পেদ্রো। সাবেক ক্লাবের বিপক্ষে জোরেল হাতোর পাস কাজে লাগিয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তখন মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চেলসির হাতে।

কিন্তু তিন মিনিটের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। ব্রাইটনের হয়ে একটি গোল শোধ করেন মালিক ইয়ালকুয়ে। চেলসির রক্ষণ ভেদ করে করা তার গোলে প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে।

বিরতির পর আরও মরিয়া হয়ে ওঠে ব্রাইটন। ৬৩ মিনিটে সেই চাপের ফলও পেয়ে যায় তারা। পাসকাল গ্রসের পাঠানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন জোয়াও পেদ্রো। ফলে ৩-০ থেকে মুহূর্তেই ম্যাচের ব্যবধান নেমে আসে ৩-২-এ।

চেলসির ওপর তখন চাপ বাড়ছিল। এমন অবস্থায় ৭৪ মিনিটে দলকে কিছুটা স্বস্তি এনে দেন কোল পামার। ডান দিক থেকে ভেতরে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠান ইংলিশ তারকা। চেলসি আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়।

আরও পড়ুন

তবে শেষ পর্যন্ত নাটকের ইতি ঘটেনি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাইটনকে ফের লড়াইয়ে নিয়ে আসেন গ্রস। ব্যবধান তখন ৪-৩। কিন্তু সমতাসূচক গোলের জন্য আর সময় পায়নি ব্রাইটন। শেষ বাঁশির সঙ্গে জয় নিশ্চিত হয় চেলসির।

এই ম্যাচ দিয়েই চেলসির জার্সিতে অভিষেক হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। তিন গোল হজম করলেও গুরুত্বপূর্ণ সময়ে একাধিক আক্রমণ ঠেকিয়ে মোট চারটি সেভ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

তবে জয়ের রাতেও চেলসির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে ময়েসেস কাইসেদোর চোট। ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর চোট পান ইকুয়েডরের এই মিডফিল্ডার। ৮২ মিনিটে চোখের জল নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এই জয়ে প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচেই পূর্ণ ছয় পয়েন্ট পেল চেলসি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে জাবি আলোনসোর অধীনে এটি দলটির টানা তৃতীয় জয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল নিয়েছে ইংল্যান্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে। দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়। বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত। তবে পরের দুই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও দুটি দলই সেই অর্থে শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ভারতের পরের অভিযান এশিয়ান গেমস। হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে। আরটিভি/এসআর
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
কিছুদিন আগেই এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ নারী দল। তবে জ্যোতিরা সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল এশিয়ান কাপের সেমিতে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে ভারতের বিপক্ষে আরও একবার লজ্জার হার সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। সেই সঙ্গে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। রোববার (২০ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় জ্যোতি-শারমিনরা। এতে ১১৪ রানের বড় জয়ে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত করে ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার দিলারা আক্তার। এ ছাড়া শারমিন আক্তার ১০ রান ও ১২ রান করেছেন সুলতানা খাতুন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটিই দলকে এনে দেয় ৭২ রান। জুটি ভাঙেন নাহিদা আক্তার। যদিও ততক্ষণে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে ৭২ রান জড়ো করে ফেলেছে ভারত। শুরুর এই ছন্দ ধরে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। বিশেষ করে আরেক ওপেনার শেফালি এক প্রান্ত আগলে রাখলে ভারতকে দুশ্চিন্তায়ই পড়তে হয়নি। ১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নিলে গুনালান কমলিনিকেও শিকার করে বাংলাদেশ। ১০ বলে ৩ রান করে তিনি শিকার হন সানজিদা আক্তার মেঘলার। এরপর হারমানপ্রীত কৌরকে নিয়ে আবারও বাঘিনীদের ওপর চেপে বসেন শেফালি। হারম্রানপ্রীত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন। ৩৩ বলে ৪০ রান করার পথে হাঁকান ছয়টি চার। তাকে শিকার করেন রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার। শেফালি অবশ্য সেঞ্চিরু পূর্ণ করেন, যা এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরির সাথে সাথেই পূর্ণ হয় ভারতের ইনিংস। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও নয়টি ছক্কা হাঁকানো এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান। আরটিভি/এসআর
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে আজ সকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিল লাল-সবুজের দলটি।  ইন্দোনেশিয়ায় গড়াতে চলা আসরে বাংলাদেশ খেলবে ডিভিশন ১’এ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।  ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের কাপ অভিযান শুরু হবে। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। তিন ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।  তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ টমাস ডুলি। হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি।  বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তাদের যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে ২৩ সদস্যের দল পুরোপুরি প্রস্তুত হবে। আসিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াড গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ডিফেন্ডার: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ। মিডফিল্ডার: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম। ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা। আরটিভি/এসআর
আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে শক্তিশালী ভারত। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শেফালি ভার্মার সেঞ্চুরিতে টাইগ্রেসকে পাহাড় সমান ১৯৬ রানের লক্ষ্য দিয়েছে ভারত। রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের আইচি প্রিফেকচারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটিই দলকে এনে দেয় ৭২ রান। জুটি ভাঙেন নাহিদা আক্তার। যদিও ততক্ষণে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে ৭২ রান জড়ো করে ফেলেছে ভারত। শুরুর এই ছন্দ ধরে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। বিশেষ করে আরেক ওপেনার শেফালি এক প্রান্ত আগলে রাখলে ভারতকে দুশ্চিন্তায়ই পড়তে হয়নি। ১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নিলে গুনালান কমলিনিকেও শিকার করে বাংলাদেশ। ১০ বলে ৩ রান করে তিনি শিকার হন সানজিদা আক্তার মেঘলার। এরপর হারমানপ্রীত কৌরকে নিয়ে আবারও বাঘিনীদের ওপর চেপে বসেন শেফালি। হারম্রানপ্রীত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন।  ৩৩ বলে ৪০ রান করার পথে হাঁকান ছয়টি চার। তাকে শিকার করেন রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার। শেফালি অবশ্য সেঞ্চিরু পূর্ণ করেন, যা এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে প্রথম সেঞ্চুরি।  তার সেঞ্চুরির সাথে সাথেই পূর্ণ হয় ভারতের ইনিংস। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও নয়টি ছক্কা হাঁকানো এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান।  আরটিভি/এসআর
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
প্রায় দেড় মাস পর আজ (রোববার) হোম ক্রিকেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা। এই বৈঠকে দেশের ক্রিকেটের বেশ কিছু নীতি-নির্ধারণী ও ভবিষ্যতের বড় সিদ্ধান্ত আসতে পারে।  বিসিবির সংশ্লিষ্ট পরিচালকদের সূত্রে জানা গেছে, আজকের এজেন্ডায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাচ্ছে। বিশেষ করে জাতীয় দলের নেতৃত্ব, ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার এবং বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আজকের সভাকে ঘিরে পুরো ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তীব্র কৌতুহল। এক নজরে আলোচনার শীর্ষ বিষয়সমূহ নতুন টি-টোয়েন্টি অধিনায়ক: জাতীয় টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক হিসেবে কার কাঁধে দায়িত্ব উঠছে, তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিপিএলের বদলে নতুন টুর্নামেন্ট: চলতি বছরে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত পাল্টানোয় বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আজকের টেবিলে সেই প্রতিযোগিতার ভেন্যু, দল ও ফ্র্যাঞ্চাইজি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নারী ক্রিকেটের উন্নয়ন: নারী ক্রিকেট দলের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সিরিজ ও কোচিং স্টাফ নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। ঘরোয়া সূচি চূড়ান্তকরণ: আগামী মরশুমের জন্য দেশের ঘরোয়া ক্রিকেটের সকল টুর্নামেন্টের নতুন ক্যালেন্ডার ও সূচি অনুমোদন দেবেন পরিচালকরা। নির্ধারিত সময়ে বিপিএল না হওয়ায় বোর্ডের নিজস্ব উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে একটি জমকালো টি-টোয়েন্টি লিগ মাঠে নামানো সম্ভব কি না, তা নিয়ে আজ বোর্ড পরিচালকদের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।  আরটিভি/এসআর
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
আরও পড়ুন
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ
জাপানি ফুটবলারদের পেছনে ছুটছে ইংলিশ ক্লাবগুলো, নেপথ্যে যে কারণ
ইংলিশ ক্লাব চেলসিতে আর্জেন্টাইন মিডফিল্ডার বার্কো