ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফেব্রুয়ারি মাসের সেরা হলেন পাকিস্তানি ক্রিকেটার সহিবজাদা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন পাকিস্তানি ওপেনার সহিবজাদা ফারহান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়ে ফেব্রুয়ারি মাসের আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। হারিস রউফের পর প্রথম পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মাননা জিতলেন।

গেল বিশ্বকাপে ফারহান কেবল রানই করেননি, ভেঙে দিয়েছেন বিরাট কোহলির গড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের দীর্ঘদিনের রেকর্ড। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে তিনি করেছেন মোট ৩৮৩ রান। ১৬০.২৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। নামিবিয়া এবং স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত দুটি শতক হাঁকান তিনি। এছাড়া ফখর জামানের সাথে ১৭৬ রানের রেকর্ড জুটিও গড়েন ফারহান, যা টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ।

বিশ্বকাপে এমন ধারাবাহিকতার পুরস্কার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফারহান। টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন

পুরস্কার জয়ের পর ফারহান বলেন, বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে এই পুরস্কার জেতা এক অবিশ্বাস্য অনুভূতি। সারা বিশ্বের ভক্তরা যখন আপনার খেলা দেখে, তখন এই স্বীকৃতি আরও বিশেষ হয়ে ওঠে। আমি আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ, তাদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের