ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। উত্তেজনা, পাল্টাপাল্টি আক্রমণ ও বিতর্কে ভরা এই ম্যাচের ফলেই গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে নেপাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল।

শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। পাকিস্তানকে হারিয়ে দুই দলই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে শীর্ষস্থান দখল করতে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। গোল হজমের পর সমতায় ফেরার লক্ষ্যে আরও মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ এবং কর্নার পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন নাজমুল হুদা ফয়সালরা।

প্রথমার্ধের শেষদিকে মাঠে উত্তেজনা চরমে ওঠে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এক ফাউলকে কেন্দ্র করে ডাগআউটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ভারতের হেড কোচ মহেশ গাউলি। একই সময় ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাংলাদেশের কোচ মার্ক কক্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান।

নাটকীয়তার মধ্যেই প্রথমার্ধের যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে রোনান সুলিভানের বাড়ানো বল দারুণ ভলিতে জালে পাঠান রিয়াদ ফাহিম। তার এই গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের উত্তেজনা কমেনি। দু’দলই পাল্টাপাল্টি আক্রমণে ব্যস্ত ছিল। ৬৩তম মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুম দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিতে গেলে দ্রুত এগিয়ে এসে বল কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন তিনি।

এর কিছুক্ষণ পর বক্সের বাইরে স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের গোলদাতা ফাহিম। তবে ভারতের নেওয়া ফ্রি-কিক বাংলাদেশের রক্ষণ দেয়ালে লেগে বাইরে চলে গেলে বড় বিপদ এড়ায় বাংলাদেশ।

আরও পড়ুন

শেষদিকে বাংলাদেশ জয়সূচক গোলের জন্য চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। ফলে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। এই ড্রয়ের ফলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন নেপালকে হারিয়ে ফাইনালে ওঠাই লক্ষ্য লাল-সবুজদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
সেমিফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ