ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ফ্রাটন পার্কে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হামজাকে। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত পরের এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন কোনো খেলোয়াড়।

ম্যাচের ৩৩তম মিনিটে রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর ১০ মিনিট পর একই খেলোয়াড়ের সঙ্গে চ্যালেঞ্জে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

তবে হামজার দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যাওয়ার পর দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাটিতে পড়ে যান পোর্টসমাউথের এই খেলোয়াড়। ওই ঘটনায় হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।

ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতা ফেরায় শেফিল্ড ইউনাইটেড। তবে ৮৯তম মিনিটে এবু অ্যাডামসের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে পোর্টসমাউথ।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওয়াইল্ডার। তার দাবি, হামজাকে লাল কার্ড দেখানো হবে না বলে প্রথমে জানানো হয়েছিল। কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে আবেদন করার পর সিদ্ধান্ত বদলে যায়।

ওয়াইল্ডার বলেন, ‘হামজা আর কোথায় যাবে? মাঠজুড়েই এমন ঘটনা ঘটে। এ নিয়ে কী বলতে চাই, তা আমাকে খুব সাবধানে বলতে হচ্ছে। কারণ, হয়তো যা বলতে চাই, তা বলছি না।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে শেফিল্ড কোচ আরও বলেন, ‘আমাদের বলা হয়েছিল, হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে গিয়ে আবেদন করতেই পারে, খেলার অংশ হিসেবেই এসব হয়। কিন্তু আমাদের মনে হচ্ছে, আমরা অন্যায়ের শিকার হয়েছি।’

এই হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ১৫তম স্থানে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে পোর্টসমাউথ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
নিষিদ্ধ হামজা চৌধুরী
মাঠে হার, সঙ্গে লাল কার্ডের ধাক্কা পোর্টসমাউথের বিপক্ষে রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর।
নিষিদ্ধ হামজা চৌধুরী
আরও পড়ুন
নিষিদ্ধ হামজা চৌধুরী
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
বাংলাদেশকে নিয়ে প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন
হামজাকে নিয়ে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল শেফিল্ড