ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ভেন্যু ও টুর্নামেন্টের সময় বদলে গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টকে ঘিরে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের সূচিতে। আগামী ২৮ মার্চ থেকে ওমানের মাসকাটে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে ভেন্যু পরিবর্তন করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।

জানা গেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরানের পাল্টা জবাবে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এর জেরেই ওমান থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে থাইল্যান্ডে।

শুধু ভেন্যুই নয়, পরিবর্তন এসেছে টুর্নামেন্টের সময়সূচিতেও। পূর্ব নির্ধারিত ২৮ মার্চের পরিবর্তে এখন খেলা শুরু হবে ২ এপ্রিল। একইসঙ্গে বদলে গেছে বাংলাদেশের যাত্রার দিনও। আগে ২৫ মার্চ রওনা হওয়ার কথা থাকলেও, এখন দলটি ৩১ মার্চ থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে।

এবারের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।মোট ৯টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। সেখান থেকে শীর্ষ ৪টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।

এদিকে, টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় হকি দলের প্রস্তুতিও চলছে। কয়েক দফা ছাঁটাই শেষে এখন প্রাথমিক স্কোয়াডে আছেন ২৬ জন খেলোয়াড়। তবে দলের জন্য ধাক্কা হয়ে এসেছে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজের ক্যাম্প ত্যাগের খবর।

পরিবর্তিত সূচি ও নতুন ভেন্যুতে এখন বাংলাদেশের লক্ষ্য, বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান গেমসের মূল আসরে জায়গা করে নেওয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল