ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে যা বললেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ থাকলেও এ নিয়ে আপাতত চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বরং তার মতে, এখনই মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্বকাপকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করে তোলা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, আমাদের প্রধান কোচ ফিল সিমন্স পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি কোয়ালিফাই নিয়ে একদমই চিন্তিত নন। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আমরা কীভাবে আইসিসির টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি।

তিনি আরও বলেন, দেশের মাটিতে অনুষ্ঠিত প্রতিটি সিরিজেই জয়ের লক্ষ্য থাকবে বাংলাদেশের। অবশ্যই আমরা নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে, সবগুলোতেই জিততে চাইব, যোগ করেন তিনি।

দেশীয় ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে হতাশা প্রকাশ করেছেন আশরাফুল। তার মতে, এই সমস্যার জন্য ক্রিকেট বোর্ডকে এককভাবে দায়ী করা ঠিক হবে না।

তিনি বলেন, অবশ্যই খারাপ লাগে। এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড সবকিছু প্রস্তুত করে রেখেছে মাঠ প্রস্তুত, আম্পায়ার প্রস্তুত, বল প্রস্তুত, সবকিছুই ঠিক আছে। কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, সেখানে বোর্ডের কিছু করার থাকে না।

দেশের ক্রিকেটকে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে একটি নতুন প্রতিযোগিতা কাঠামোর প্রস্তাব দিয়েছেন আশরাফুল। তার মতে, বিসিবির আটটি বিভাগকে কেন্দ্র করে বছরজুড়ে ক্রিকেট আয়োজন করা গেলে খেলোয়াড়রা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের ক্রিকেট বোর্ডের যে আটটা বিভাগ আছে, তাদের নিয়ে যদি চার দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ চালু করা যায়, তাহলে ভালো হবে। তাদের অধীনে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৩ পর্যায়ের ক্রিকেটও রাখা যেতে পারে।

তিনি মনে করেন, এ ধরনের কাঠামো চালু হলে ক্লাব ক্রিকেটে স্থবিরতা এলেও খেলোয়াড়দের মাঠের বাইরে থাকতে হবে না।
“ক্লাব যদি না খেলতে চায়, তখন অন্তত খেলোয়াড়রা খেলার মাঠে থাকবে,” বলেন তিনি।

আশরাফুল মনে করেন, দেশের ক্রিকেটকে কেবল দেড়-দুই মাসের টুর্নামেন্টনির্ভর না রেখে সারা বছরব্যাপী কার্যক্রমে নিয়ে যেতে হবে।

তার ভাষায়, শুধু ক্লাবগুলো এসে দল গঠন করবে, দেড় মাস খেলবে তা না হয়ে ১২ মাস খেলার পদ্ধতি থাকতে হবে। অন্য দেশগুলোতে যেভাবে হয়, সেভাবে আমাদেরও চালু করতে হবে।

বর্তমান বোর্ডের কাজের মূল্যায়ন করতে গিয়ে আশরাফুল ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময় পেয়েছে এবং নানা জটিলতার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে।

সবকিছু মাত্র শুরু হয়েছে। আপনাকে সময় দিতে হবে। নতুন বোর্ডও এসেছে মাত্র চার-পাঁচ মাস হলো। একটার পর একটা ঝামেলা যাচ্ছে। তাই আমার মনে হয়, সবাইকে সময় দিতে হবে এবং সবার সৎ চিন্তা থাকতে হবে, বলেন আশরাফুল।

আরও পড়ুন

সব মিলিয়ে, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ নিয়ে আপাতত অতিরিক্ত চাপ নিতে চাইছেন না আশরাফুল। বরং তার দৃষ্টিতে, বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে নিতে হলে এখনই ঘরোয়া ক্রিকেটের কাঠামো, ধারাবাহিক ম্যাচ আয়োজন এবং তরুণদের উন্নয়ন এই তিনটি জায়গায় জোর দিতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল।
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে সেরা ২৪ এর মধ্যে ২২তম হয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।  ১০০ মিটার স্প্রিন্টে ছয়টি হিট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছিলেন পাঁচ নম্বর হিটে। সেখানে ছিলেন মোট সাত জন দৌঁড়বিদ।  দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও ছিলেন পঞ্চম হিটে। আর সেখানে ইমরান ছিলেন পাঁচ নম্বর লেনে। প্রতি হিটের প্রথম তিন জন সেমিফাইনালে উঠেছেন। এরা বাদে ছয় হিটের শীর্ষ ছয় টাইমিংধারী সেমিফাইনালের টিকিট পেয়েছেন।  বাংলাদেশের দ্রুততম মানব ইমরান ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে তার হিটে ছয় জনের মধ্যে চতুর্থ হন। এই হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট ১০.৩৮ সেকেন্ড টাইমিং করেন। ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর কোনোটিই করতে পারেননি। ইমরান তার সেরা টাইমিং করতে না পারলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন। প্রতি হিটের সেরা তিনের বাইরে ছয় জন সেরা টাইমিংধারীদের মধ্যে রয়েছেন ইমরান। ১০.২২ সেকেন্ডে তার অবস্থান ২২ তম। আরটিভি/এসআর
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
ইনজুরির কারণে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে না পারলেও চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ইতোমধ্যে ৮ ম্যাচ খেলে ১৪টি গোল করে ফেলেছেন তিনি। এই পারফর‌ম্যান্সের জেরে রাফিনিয়ার দিকে নজর পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই আসন্ন জানুয়ারির দলবদলের বাজারে ওল্ড ট্রাফোর্ডে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার প্রস্তুতি শুরু করেছে ইংলিশ ক্লাবটি। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেসে।  প্রতিবেদন অনুযায়ী, মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়াকে তাদের আক্রমণভাগের মূল অস্ত্র বানাতে মরিয়া। তাকে রাজি করাতে ইউনাইটেড একটি অবিশ্বাস্য রেকর্ড-ব্রেকিং প্রস্তাবের পরিকল্পনা করছে। ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়া জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরোর এক বিশাল বিড প্রস্তুত করছে, যা তাদের ইতিহাসের অন্যতম রেকর্ড দলবদল হতে পারে। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি রাফিনিকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানাতে চায়। এমনকি ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের চেয়েও তাকে বেশি সাপ্তাহিক বেতন দেওয়ার প্রস্তাব ভাবা হচ্ছে।  তবে বার্সেলোনা এই তরুণ ফুটবলারকে ছাড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন? কারণ, বর্তমানে স্ট্রাইকার পজিশনে রাফিনিয়ার থেকে ভালো অপশন নেই হান্সি ফ্লিকের সামনে। যদিও স্ট্রাইকার হিসেবে হুলিয়ান আলভারেজকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে কাতালান ক্লাবটি। কিন্তু রাফিনিয়া বর্তমানে দলের নেতৃত্ব পাওয়ার পর অবিশ্বাস্য ফর্মে আছেন রাফিনিয়া। লা লিগায় তার টানা হ্যাটট্রিকসহ গোল বন্যা করেছে ক্লাবটি। তবে এই ঐতিহাসিক মেগা চুক্তিটি সম্পন্ন হওয়া অনেকটাই নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার ওপর। এখনও পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। আরটিভি/এসআর
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
হাকিমিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের আদালত
ফ্রান্সের সর্বোচ্চ আদালত আপিল খারিজ করে দেওয়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ধর্ষণের মামলায় বিচারের মুখোমুখি হতেই হচ্ছে।  সম্প্রতি এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দি অ্যাথলেটিক’। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে এই মামলার বিচারকাজ পরিচালিত হবে। এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও আগামী বছরই মামলাটির বিচারকাজ শুরু হতে পারে। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। হাকিমির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগের পর ওই তরুণী তার বাড়িতে যান।  পরবর্তীতে তিনি হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পাঁচ দিন পর হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠিত হয়। তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা ফুটবলার। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবী দল প্রথমে মামলাটি খারিজের আবেদন জানিয়েছিল।  তবে গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদনটি খারিজ করে দেন। এরপর হাকিমি উচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এ যান, যা সম্প্রতি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হলো। আরটিভি/এসআর
হাকিমিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের আদালত
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
চলতি বছর শেষ হওয়া ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন ব্রুনো গ্রিমারায়েস। সেই ম্যাচ হারের পর অবসর নিয়েছেন নেইমারও। ফলে নতুন করে একজন দক্ষ পেনাল্টি টেকার খুঁজছেন আনচেলত্তি। যেখানে সবার থেকে এগিয়ে রয়েছে রাফিনিয়া। পরিসংখ্যান বলছে, পেনাল্টিতে ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য ও সফল ফুটবলার রাফিনিয়া। পেশাদার ক্যারিয়ারে ২৪টি স্পট কিক নিয়ে ২৩টিই গোলে পরিণত করেছেন তারকা এই ফরোয়ার্ড। প্রায় এক দশক তিনি কোনো পেনাল্টি মিস করেননি।  ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়েও রাফিনিয়া ছিলেন শতভাগ সফল। ৫ পেনাল্টি নিয়ে ৫টিই গোল করেছেন। এই মৌসুমেও এখন পর্যন্ত ৩টি পেনাল্টি নিয়ে সবকটি গোলে রূপান্তর করেছেন। বিশ্বকাপ পরবর্তী ব্রাজিল দলে তাই রাফিনিয়াকেই পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ ভাবা হচ্ছে।  গত জুলাইয়ে বিশ্বকাপ শেষে এবারই প্রথম আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে। তাতে স্বাভাবিকভাবে পেনাল্টি শট নেওয়ার প্রসঙ্গ উঠছে। আনচেলত্তি বলেন, আমরা খেলোয়াড়দের এবং প্রতিপক্ষের গত এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেছি। জাতীয় দলে সবচেয়ে ভালো ছিল রাফিনিয়া। ওই মুহূর্তে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে প্রথমে নেইমার, এরপর ইগোর থিয়াগো, তারপর রাফিনিয়া, এরপর ব্রুনো গিমারায়েস এবং তারপর মার্তিনেল্লি। অর্থাৎ, গিমারায়েসের আগে রাফিনিয়াকেই রেখেছিলেন আনচেলত্তি। কিন্তু চোটের কারণে নরওয়ের বিপক্ষে তিনি খেলতে পারেননি। তবে রাফিনিয়া এখন যেহেতু শতভাগ ফিট, তাই আনচেলত্তি তাকেই পেনাল্টি নেওয়ার দায়িত্ব দিতে পারেন। রাফিনিয়া পেনাল্টি নেওয়ায় কতটা দক্ষ, সেটা তুলে ধরেছে কাতালান সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।  গণমাধ্যমটি জানিয়েছে, রাফিনিয়া সবশেষ ১৬ পেনাল্টির (বার্সেলোনার হয়ে ১৩টি ও ব্রাজিলের হয়ে ৩টি) মধ্যে ৯টি শট গোলকিপারের ডান দিকে, ৬টি বাঁ দিক দিয়ে চিপ করে এবং ১টি পোস্টের মাঝ বরাবর দিয়ে। ফলে, স্পট কিকে রাফিনিয়া কোন দিক দিয়ে শট নেবেন, তা প্রতিপক্ষ গোলকিপারের জন্য অনুমান করা খুব কঠিন।তাই নেইমারের পর পেনাল্টি নেওয়ার দায়িত্বটা রাফিনিয়ার কাঁধেই উঠতে পারে। আরটিভি/এসআর
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
আরও পড়ুন
তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল
ভোট দিলেন আশরাফুল-মারুফারা, উৎসবমুখর পরিবেশে চলছে ১৩তম জাতীয় নির্বাচন
সাকিব আল হাসানকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলাতে চান আশরাফুল
বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল বয়কট করা নিয়ে যা বললেন আশরাফুল