ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হাকিমিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের আদালত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
আশরাফ হাকিমি। ছবি: এএফপি

ফ্রান্সের সর্বোচ্চ আদালত আপিল খারিজ করে দেওয়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ধর্ষণের মামলায় বিচারের মুখোমুখি হতেই হচ্ছে।

সম্প্রতি এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দি অ্যাথলেটিক’।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে এই মামলার বিচারকাজ পরিচালিত হবে। এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও আগামী বছরই মামলাটির বিচারকাজ শুরু হতে পারে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। হাকিমির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগের পর ওই তরুণী তার বাড়িতে যান।

পরবর্তীতে তিনি হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পাঁচ দিন পর হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠিত হয়।

তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা ফুটবলার। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবী দল প্রথমে মামলাটি খারিজের আবেদন জানিয়েছিল।

তবে গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদনটি খারিজ করে দেন। এরপর হাকিমি উচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এ যান, যা সম্প্রতি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হলো।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলার পর দ্রুতই ক্লাব ফুটবলে যোগ দেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। তবে এর মাঝেই ২০২৬ সালের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন মেসি। শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কোচ কিলি গনসালেস। তিনি বলেন, এই অনুষ্ঠানে সে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি মেসি যেভাবে দেখছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ক্লাবও চায় সেখানে সে যাক। কারণ, এই পুরস্কারটি শুধু মেসির নিজের জন্যই নয়। তার পরিবারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটিতে মেসি স্পেনের ওভিয়েদো শহরের পালাসিও দে লস দেপোর্তেসে শিশু ও তরুণদের জন্য এক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি ‘অ্যাওয়ার্ডস উইক’ নামে পরিচিত পুরস্কার বিতরণী সপ্তাহের কার্যক্রমের অংশ। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে কত দিনের ছুটি দেওয়া হয়েছে, সেটা অবশ্য জানা যায়নি।  গনসালেস বলেন, লিওর সামনে এই সুযোগ রয়েছে। আমি এটাকে ঠিক সুবিধা বলব না। তবে চাই সে সুস্থ ও ভালো থাকুক। সে সেখানে থাকবে আর মাঠেও তাকে পাব। এটা নিয়ে একেবারেই চিন্তিত নই। মেসির ছুটি কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। ২৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে হবে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেডবুলস ম্যাচ। এমএলএসের এই ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। জুন মাসের শুরুতে মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হয়। কিংবদন্তি স্প্যানিশ সাঁতারু তেরেসা পেরালেসের নেতৃত্বে গঠিত একটি জুরি বোর্ডে ১২ বিশেষজ্ঞ ছিলেন।  ১২ দেশের ২৭ মনোনীত প্রার্থীর মধ্য থেকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে বেছে নেওয়া হয়। খেলাধুলায় মেসির অর্জন, তাঁর ব্যক্তিগত গুণাবলি—জুরি বোর্ড বিশেষভাবে দুটি বিষয় বিবেচনা করেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর মেসি ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে তিনি ২ গোল ও এক অ্যাসিস্ট করেছেন। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মায়ামি। এই ম্যাচটি হবে আটলান্টার মাঠে। আরটিভি/এসআর
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
ফুটবল মাঠে প্রচলিত হলুদ ও লাল কার্ডের বিকল্প হিসেবে ইলেকট্রনিক কার্ড ব্যবহারের উদ্যোগ নিয়েছে উরুগুয়ে। দেশটির ঘরোয়া কাপের একটি ম্যাচে খেলোয়াড়দের সতর্ক করতে ফোনের মতো দেখতে একটি ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছেন রেফারি।
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামে নতুন এক সুগন্ধি উদ্ভিদের নামকরণ করেছেন পেরু ও আর্জেন্টিনার বিজ্ঞানীরা। আন্দিজ পর্বতমালার দুর্গম অঞ্চলে জন্মানো উদ্ভিদটির নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’।
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি। গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন। ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়। ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন। ঘটনার পরদিনই তদন্ত শুরু করে স্প্যানিশ পুলিশ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত। ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
আরও পড়ুন
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স