ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

একসঙ্গে বিসিবি থেকে পদত্যাগ করলেন ৪ পরিচালক 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত

দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়া পর থেকে আবারও বিসিবি নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। এতে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝে বিসিবিতে থেকে এক সঙ্গে চারজন পরিচালক পদত্যাগ করেছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে চলা ম্যারাথন সভা শেষে এ সিদ্ধান্ত নেন তারা।

যদি আগেই পদত্যাগের বিষয়টি জানিয়েছিলেন, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু। সভা শেষে সেই তালিকায় নাম লিখিয়েছেন, শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

আরও পড়ুন

বিসিবির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। গতকাল রাত ১০টা নাগাদ মেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগের কথা জানান তারা। বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তানিম। এ ছাড়া মেহেরব সিকিউরিটি কমিটি এবং মঞ্জুরুল মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন। তাদের প্রত্যেকেই পদত্যাগের নেপথ্যে ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেন।

এই চারজনের আগে বিসিবি থেকে সরে দাঁড়ান বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন ইয়াসির। পদত্যাগের এই মিছিলের পর সবমিলিয়ে বিসিবিতে এখন পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। নির্বাচনের মাধ্যমে ২৩ এবং সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনএসসি মনোনীত ২ পরিচালক নিয়ে গঠিত হয়েছিল বোর্ড।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেনকে সহ-সভাপতি মনোনীত করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে বাজেভাবে হেরেছিল বার্সেলোনা। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কাতালানরা। আর এই ম্যাচে গোল করে এমবাপ্পের রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছে লামিন ইয়ামাল। বয়স ২০ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়ায় পৌঁছানোর সুযোগ এখন তাঁর সামনে। বর্তমানে ১৩টি গোল নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।  মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিতব্য ম্যাচে একটি গোল করতে পারলেই এমবাপ্পেকে ছাড়িয়ে ২০ বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন ইয়ামাল। কয়েক দিন আগেই এই দুই মহাতারকা মুখোমুখি লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অরের জন্য। শেষ পর্যন্ত ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর উঠলেও নতুন এই রেকর্ড ঘিরে আবারও আলোচনায় ইয়ামাল ও এমবাপ্পে। গত সপ্তাহে পিএসজির বিপক্ষে গোল করে ফরাসি তারকার ১৩ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ইয়ামাল। আজ রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল পেলেই তিনি এমবাপ্পেকে টপকে যাবেন।  অবশ্য রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়োর কোনো চাপ নেই এই উইঙ্গারের ওপর; কারণ আগামী বছরের ১৭ জুলাই তার বয়স ২০ স্পর্শ করবে। অর্থাৎ চলতি পুরো মৌসুমজুড়েই এই রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। অনূর্ধ্ব-২০ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোলের এই পরিসংখ্যানটি আরও চমকপ্রদ হয়ে ওঠে পেছনের নামের তালিকা দেখলে। ইয়ামাল ও এমবাপ্পের ঠিক পরেই ১০টি গোল নিয়ে অবস্থান করছেন নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। এ ছাড়া এই বয়সে ৬টি করে গোল করার কীর্তি ছিল জুড বেলিংহাম, প্যাট্রিক ক্লাইভার্ট, করিম বেনজেমা ও রাউল গঞ্জালেসের মতো তারকাদের। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে দারুণ ছন্দে ও আত্মবিশ্বাসে টগবগ করছেন ইয়ামাল। গত শনিবার লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি ফার্মিন লোপেসকে দিয়ে এক গোল করিয়েছিলেন তিনি।  চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে মাত্র তিন মাসের ব্যবধানেই এটি ছিল এক ম্যাচে ইয়ামালের তিনটি করে গোলে সরাসরি অবদান রাখার পঞ্চম ঘটনা। সব মিলিয়ে এই মৌসুমে ইতিমধ্যেই ১২টি গোল ও ১১টি অ্যাসিস্ট সম্পন্ন করে ফেলেছেন বার্সেলোনার এই তরুণ সেনসেশন। ইতিমধ্যেই চ্যাম্পিয়নস লিগে ১৮ ও ১৯ বছর পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ইয়ামালের দখলে। আজ রাতে ভিলা পার্কে কেবল অপেক্ষা—এমবাপ্পেকে পেছনে ফেলে অনূর্ধ্ব-২০ গোলের সর্বকালের রেকর্ডটিও এককভাবে নিজের নামে লিখে নেওয়ার। আরটিভি/এসআর  
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে বাজেভাবে হেরেছিল বার্সেলোনা। এ ছাড়াও লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে হারের পর কিছু ব্যাকফুটে রয়েছে কাতালানরা। এর মাঝেই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রাফিনিয়ারা। মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেতে মরিয়া স্বাগতিকরা। কারণ, এই ম্যাচে পয়েন্ট হারালে সেরা আট থেকে নিচে নেমে যাবে বার্সেলোনা। তবে লামিন-রাফিনিয়ারা ছন্দে থাকায় চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী লা লিগা চ্যাম্পিয়নরা। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, দুই ম্যাচ হেরে আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং আমরা টেবিলের প্রথম আটে পৌঁছাতে চাই, এটাই আমাদের লক্ষ্য এটা আমরা অর্জন করতে চাই এবং আমরা সেজন্যই পরিশ্রম করছি। যেখাবে দেখবেন খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় মিনিটে ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘aston villa vs Barcelona live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ বিশ্বজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই এল ক্লাসিকোটি স্ট্রিম করা হবে। স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর  
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল :  নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব। আরটিভি/এসআর
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
আজারবাইজাইনের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। যেখানে দুর্দান্ত ফুটবল খেলে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই সাফল্যের জন্য বড় সংবর্ধনা পেয়েছেন ফুটবলাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবলারদের জমকালো আয়োজনে ফেডারেশন প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়।  এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন।  বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে দেন আজ। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী, ফলাফল যাই হোক কিংবা অবস্থান। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মাননীয় মন্ত্রী আমাদের পাশে রয়েছেন। আজারবাইজানের টুর্নামেন্টটি মূলত ফেস্টিভ্যাল। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট ও মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা ফিফার। এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। এরপরও বাফুফে এই অর্জনকে অনেক বড় করে দেখে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে।  আরটিভি/এসআর  
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)। 
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
আরও পড়ুন
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ক্ষমতার সমীকরণ নিয়ে চাপে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার