ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১১:৪৮ এএম


ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিলেন ভিনিসিয়ুস
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের স্টার ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদবিরোধী লড়াইয়ে নতুন করে ভূমিকা রাখলেন। ইতিমধ্যেই নিজের জীবনে এবং মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস এবার সমর্থন জানিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে, যিনি সম্প্রতি মুসলিম বিদ্বেষী স্লোগানের শিকার হন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক প্রীতি ম্যাচে স্পেনের মাঠে মিসরীয় ফুটবলারদের লক্ষ্য করে কিছু সমর্থক ধর্মভিত্তিক তিক্ত মন্তব্য করেন। এর প্রতিবাদ জানিয়ে ইয়ামাল সোশ্যাল মিডিয়ায় লিখেন, আমি একজন মুসলিম। মাঠে ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অসম্মানজনক এবং অসহনীয়।

এ বিষয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, লাফিয়ে ওঠা বা ধর্মকে কৌতুকের মাধ্যমে নিন্দা করা এ ধরনের ঘটনা সবসময়ই কষ্টদায়ক। কিন্তু আমরা একসাথে লড়াই চালিয়ে যেতে পারি। আমাদের খ্যাতি ও সম্পদ আছে, তবে যারা দরিদ্র এবং অন্যায়ের শিকার, তাদের সংগ্রাম আমাদের চেয়ে অনেক বেশি কঠিন। তাই আমাদের শক্ত হয়ে আওয়াজ ওঠানো প্রয়োজন।

বিজ্ঞাপন

চলমান চ্যাম্পিয়ন্স লিগেও ভিনিসিয়ুস ইতিমধ্যেই বেনফিকার সমর্থকদের কাছ থেকে বর্ণবাদের শিকার হয়েছেন। প্রতিপক্ষ খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ানি তাকে ‘বানর’ সম্বোধন করলে উয়েফা এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল।

আরও পড়ুন

ভিনিসিয়ুসের আশা, আমরা একসঙ্গে লড়াই চালিয়ে যেতে পারব। ভবিষ্যতে কোনো ফুটবলার, সাধারণ মানুষ বা কেউই এই পরিস্থিতির মুখোমুখি হবেন না।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission