ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পদ হারানোর খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ছাড়লেন বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
পদ হারানোর খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ছাড়লেন বুলবুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আর এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে হোম অব ক্রিকেট ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাসুদ পাইলট।

বিসিবির সামনে গেট সাংবাদিকদের ভিড় থাকায় পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় তাদের গাড়ি। আর বিসিবি অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও, গাড়িতে উঠতে দরজা লাগিয়ে দেন বুলবুল।

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।

আরও পড়ুন

সেখানে বুলবুল তার অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। আগামীকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান এক বিবৃতিতে জানিয়েছেন, বিসিবির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তাতে করে বুলবুল আর বিসিবি সভাপতি থাকছেন না। বোর্ড ভাঙার খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ছেড়েছেন তিনি।

গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও তার সমমনা সংগঠকেরা। তারা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

পরশু এনএসসি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দেওয়ার দুই দিনের মাথায় ভেঙে গেল বোর্ড। গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি এখন তামিম।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি