ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের বাছাই পর্বে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এবার স্থান নির্ধারণী প্লে-অফে ট্রাইবেকারে হংকংকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৪-৪ সমতায়। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে হংকংকে হারিয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।

আরও পড়ুন

পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয় দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ।

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ স্থান নির্ধারণী (পঞ্চম থেকে অষ্টম) ম্যাচের প্রথম পর্বে জেতায় সেরা ছয়ে থাকা নিশ্চিত হলো। পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষে আগামী শুক্রবার দল লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে চাইনিজ তাইপের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর