ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তকে নতুন ফোন উপহার দিলেন সঞ্জু স্যামসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএলের ব্যস্ত সময়েও ভক্তদের প্রতি উষ্ণ দৃষ্টি দেখালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। রাস্তায় হঠাৎ তার দেখা পাওয়া কেরালার এক ভক্তের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকল, পাশাপাশি তিনি পেলেন ৪০ হাজার টাকার একটি নতুন ফোন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোজিকোড় থেকে কোয়ম্বত্তূরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সঞ্জু। বিকেল ৫.১৫ মিনিটের দিকে তিনি একটি ভিডিও কল শেষ করার জন্য গাড়ি থামান। সেই সময় রাস্তায় উপস্থিত ছিলেন টেকনিশিয়ান শবরীশ এবং তার বন্ধু। তারা হঠাৎ লক্ষ্য করেন, গাড়ির ভেতরে বসে আছেন খোদ সঞ্জু স্যামসন।

শবরীশ যখন ফোন দিয়ে ছবি তুলতে চাইলেন, তখন তার ফোনের ডিসপ্লের কিছু অংশ ভেঙে যায়। সঞ্জু অবিলম্বে গাড়ির পেছনের দরজা খুলে নতুন একটি ফোন উপহার দেন শবরীশকে। শবরীশ এই আচরণে অবাক হয়ে যান এবং স্বপ্নেও ভাবতে পারেননি এমন উপহার পাবেন। কিছু সময় কথোপকথনের পর সঞ্জু আবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন

সঞ্জু স্যামসনের এই উদার আচরণ ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়েছে এবং সামাজিক মাধ্যমে এটি দ্রুত ভাইরাল হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
এবার বাবর আজমদের ফোন জব্দ করল পিসিবি
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারেই কী মস্তিষ্কে টিউমার হয়
ফোন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল যুবকের
মোবাইল ফোন নাপাক পানিতে পড়ে গেলে পবিত্র করবেন যেভাবে