ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে গুণতে হবে যত টাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে ফিফা। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির কারণে আগেই বিতর্ক তৈরি হলেও এবার গ্যালারির সামনের সারির আসনের জন্য নতুন উচ্চমূল্য নির্ধারণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

ফিফার সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ক্যাটাগরি-১ এর সামনের সারির (ফ্রন্ট) আসনের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ৪১০৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও একই ম্যাচের ক্যাটাগরি-১ টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ২৭৩৫ ডলার। নতুন করে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ যুক্ত করায় দাম আরও বেড়েছে।

এছাড়া আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই টিকিট বিক্রির ওয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে নতুন স্তর যোগ করা হয়েছে। এই ক্যাটাগরিতে একই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১৯৪০ থেকে ২৩৩০ ডলারের মধ্যে। বিষয়টি প্রথম প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

এর আগে, ৯ সেপ্টেম্বর প্রকাশিত ফিফার ‘টিকিট পণ্য ও শ্রেণিবিন্যাস’ তথ্যপত্রে ক্যাটাগরি-১ কে সর্বোচ্চ মূল্যের আসন হিসেবে উল্লেখ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কিছু আসন আলাদা করে নতুন উচ্চমূল্যের স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে কানাডার উদ্বোধনী ম্যাচেও (স্বাগতিক বনাম বসনিয়া-হার্জেগোভিনা) ফ্রন্ট ক্যাটাগরি-১ টিকিটের মূল্য সর্বোচ্চ ৩৩৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, নকআউট পর্বের ম্যাচগুলোর টিকিটেও মূল্যবৃদ্ধির প্রভাব দেখা যাচ্ছে। ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর একটি ম্যাচের টিকিট রাখা হয়েছে ৯০৫ ডলার।

বিশ্বকাপ ফাইনালের টিকিটেও বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়েছে। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের সর্বোচ্চ টিকিটমূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৬৮০ ডলার। এছাড়া ক্যাটাগরি-২ টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮০ ডলার এবং ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭৮৫ ডলার।

যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিফার টিকিট সাইটে ফাইনালের কোনো টিকিট এখনো উপলব্ধ দেখা যায়নি।

টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে জিয়ান্নি ইনফান্তিনো নেতৃত্বাধীন ফিফা এর আগে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে স্বল্পমূল্যের একটি ক্যাটাগরি চালু করেছিল, যেখানে কিছু টিকিট ৬০ ডলারে বিক্রি করা হয়। তবে সাম্প্রতিক বিক্রিতে এই টিকিট পাওয়া যায়নি, যা নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

আরও পড়ুন

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে এই আসর, যেখানে ৪৮টি দল অংশ নিয়ে মোট ১০৪টি ম্যাচ খেলবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ