ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। শারীরিক সমস্যার কারণে দীর্ঘমেয়াদে ক্যারিয়ার টিকিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৮এপ্রিল) আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক ছিলেন রশিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন এই তারকা স্পিনার।

রশিদ বলেন, লাল বলের ক্রিকেট চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার কথাও ভাবছেন তিনি। পিঠের অস্ত্রোপচারের পরও তিনি টেস্ট খেলেছিলেন, এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬৭ ওভার বল করেন। কিন্তু এরপরই আবার পিঠে ব্যথা শুরু হয়।

চিকিৎসকের সতর্কবার্তা উল্লেখ করে রশিদ জানান, আবার গুরুতর চোট পেলে সেরে ওঠা কঠিন হতে পারে। তাই বাধ্য হয়েই তিনি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

আরও পড়ুন

চলতি বছরের জুনে ভারতের বিপক্ষে আফগানিস্তানের একটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও, সেখানে রশিদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও টেস্ট ক্রিকেট তার পছন্দের, তবে শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো আর লাল বলের ক্রিকেটে নিয়মিত দেখা যাবে না এই বিশ্বসেরা স্পিনারকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন