ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হজ এজেন্সি ব্যবসার সাথে যুক্ত হলেন জাতীয় দলের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

হজ এজেন্সি ব্যবসায় বৃহৎ পরিসরে যাত্রা শুরু করলেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মাদ মৃত্যুঞ্জয় চৌধুরী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় যশোর শহরের আরএন রোডে ‘ফ্লাই রিহলার’ নামে একটি হজ এজেন্সির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এই দুই ফাস্ট বোলারের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের আরেক ফাস্ট বোলার এবাদাত হোসেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন যশোরের দারুল আরকাম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আব্দুল মান্নান কাসেমী।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় দলের ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব বলেন, হজ ও ওমরা শুধুমাত্র একটি সফর নয়, বরং এটি মানুষের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত।

তিনি জানান, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তার সামনে বিভিন্ন ব্যবসার সুযোগ থাকলেও মানুষের স্বপ্ন পূরণে সহায়ক হওয়ার লক্ষ্যেই তিনি এই খাতে যুক্ত হয়েছেন। তার ভাষায়, এটি শুধু ব্যবসা নয়, বরং একটি দাওয়াতের ক্ষেত্র।

অন্য ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মৃত্যুঞ্জয় চৌধুরী বলেন, প্রতি বছর হজ এজেন্সিগুলোর অনিয়ম, প্রতারণা, বাড়িভাড়া জটিলতা ও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে বহু হজযাত্রী দুর্ভোগে পড়েন। এসব সমস্যা থেকে মুক্তি দিতে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতেই ‘ফ্লাই রিহলার’-এর যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির ঢাকা, যশোর ও ঝিনাইদহে শাখা রয়েছে এবং শিগগিরই সিলেটসহ দেশের অন্যান্য জেলায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তুল মুদাররেসীনের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম, যশোর মহিলা আলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, ইসলামী ব্যাংক যশোর শাখার ম্যানেজার জামিনুর রহমান, আসসুন্নাহ ট্রাস্টের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর খালিদ আব্দুল্লাহ মাদানিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ