ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টিনএজার ও সালাহর গোলে জয়ে ফিরল লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ এএম
মোহামেদ সালাহর গোল উদযাপন। ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছিল না লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে হার ছাড়াও প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হোচট খেয়েছে তারা। তবে ফুলহ্যামকে হারিয়ে আবারও জয়ে ফিরেছে লিভারপুল।

শনিবার (১১ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এদিন গোল করেছেন তরুণ তারকা রিও নুগোমোহা ও মোহামেদ সালাহ।

এদিন ম্যাচে ত্রয়োদশ মিনিটে দারুণ একটি সুযোগ পান সালাহ, তবে তার শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক। লক্ষ্যে এটাই ছিল লিভারপুলের প্রথম শট। ১০ মিনিট পর ছয় গজ বক্সের বাইরে আবার বল পান সালাহ। কিন্তু জটলার মধ্যে শট নিতেই পারেননি মিশরের ফরোয়ার্ড।

আরও পড়ুন

পাল্টা আক্রমণে ৩৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে ফুলহ্যাম; হ্যারি উইলসনের শট যদিও ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়। টিএনএজার নুগোমোহার দারুণ নৈপুণ্যে ৩৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল।

বল ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। চার মিনিট পর অ্যানফিল্ডের গর্জন যেন দ্বিগুণ হয় সালাহর নৈপুণ্যে। সতীর্থের ছোট পাস ডি-বক্সে ডান পাশে পেয়ে প্রথম ছোঁয়ার শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

গত মাসের শেষ সপ্তাহে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর, প্রথম গোল করলেন সালাহ। এই নিয়ে এবারের লিগে ছয়টি এবং মৌসুমে সব মিলিয়ে ১১টি গোল হলো মিশরীয় তারকার।

fulham-report-11042026-cover_bb8fe786df17e6b0bb09dbb90db074eb

তিন মিনিটের মধ্যে একাধিক সুযোগ নষ্টের পর, ৭৮তম উল্টো বিপদে পড়তে যাচ্ছিল লিভারপুল। তবে ডি-বক্সে অরক্ষিত এমিলি স্মিথের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে কমেনি ব্যবধান। বাকি সময়েও অনেকগুলো আক্রমণ করে ফুলহ্যাম; কিন্তু আসরে চতুর্দশ পরাজয় এড়াতে পারেনি তারা।

৩২ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে ৩১ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা। ৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ফুলহ্যাম।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
চমক দেখিয়ে বারকোলাকে দলে নিলো লিভারপুল
লিভারপুলে যোগ দিতে ইংল্যান্ড যাচ্ছেন বারকোলা
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা