ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত

অ্যানফিল্ডে পেনাল্টি শুটআউটে আবারও চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় পায় অলরেডরা।

অন্যদিকে, পেনাল্টি শুটআউটে লিভারপুলের কাছে টানা পঞ্চমবারের মতো হারের হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে চেলসিকে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরগান রজার্স। মালো গুস্তোর পাস থেকে ডি-বক্সে কাইসেদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্লুজরা। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন রজার্স।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে কর্নার থেকে আসা বলে চেলসির এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে দুই দলের খেলোয়াড়দের একাধিক শট মিসের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলি চেলসির ইমানুয়েল এমেগার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। অন্যদিকে, লিভারপুলের হয়েও কয়েকটি শট কাজে লাগাতে ব্যর্থ হন খেলোয়াড়েরা। তবে শেষ পর্যন্ত জো গোমেজের নিখুঁত স্পট-কিক লিভারপুলকে এগিয়ে দেয়। এরপর চেলসির ওয়েসলি ফোফানার শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে ৬-৫ ব্যবধানে জয় নিশ্চিত হয় অলরেডদের।

এই জয়ের মধ্য দিয়ে কারাবাও কাপের শেষ আটে উঠল লিভারপুল। অন্যদিকে, টাইব্রেকারে আবারও একই প্রতিপক্ষের কাছে হার মানতে হলো চেলসিকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
ফুটবলবিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারও এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরজয়ীদের সেরা মৌসুম নির্বাচনে মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ মহাতারকা।
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)।
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত ও ৮০ জন আহত হওয়ার ঘটনায় চলতি সপ্তাহের কোপা দেল রে’র সব ম্যাচ স্থগিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে এক দিনেই দুটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত টুর্নামেন্টে বুধবার (২৮ অক্টোবর) সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। 
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
আরও পড়ুন
এস্তেভাওকে পেতে ছক কষছে পিএসজি, কঠিন শর্ত চেলসির
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ