ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আলকারাজকে হারিয়ে শীর্ষে সিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ব টেনিসের দুই মহারথীর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হাসল ইতালির ইয়ানিক সিনারের মুখে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর তারকা কার্লোস আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতেছেন তিনি। এই জয়ের মাধ্যমে গত নভেম্বরের পর আবারও এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনর্দখল করলেন সিনার।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রবল বাতাসের কারণে দুই খেলোয়াড়ই নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে কিছুটা বেগ পেতে থাকেন। তবুও স্নায়ুচাপ সামলে প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৫) ব্যবধানে এগিয়ে যান সিনার। দ্বিতীয় সেটে আলকারাজ ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলেও সেই লিড ধরে রাখতে পারেননি। দারুণ প্রত্যাবর্তন করে ৬-৩ গেমে সেট জিতে ম্যাচ নিশ্চিত করেন ইতালিয়ান এই তারকা।

চলতি বছরে এটি সিনারের তৃতীয় মাস্টার্স ১০০০ শিরোপা। এর আগে, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স এবং মিয়ামি ওপেন জিতে ফর্মের তুঙ্গে থাকার প্রমাণ দিয়েছিলেন তিনি। মাস্টার্স পর্যায়ে এটি তার টানা ২২তম জয়।

ট্রফি জয়ের পর সিনার বলেন, ট্রফি জেতা এবং আবারও এক নম্বর হওয়াটা আমার কাছে অনেক বড় অর্জন। ক্লে কোর্টে মানিয়ে নেওয়া কঠিন ছিল, তবে এই সারফেসে বড় একটি টুর্নামেন্ট জিততে পেরে আমি ভীষণ খুশি।

আরও পড়ুন

এই জয়ের ফলে আলকারাজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হলেন সিনার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
টেনিসের হল অব ফেমে রজার ফেদেরার
চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস
শুরু হচ্ছে উম্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, রেজিস্ট্রেশন যেভাবে