ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ । ছবি: সংগৃহীত

উন্মুক্ত প্রাইজমানি র‍্যাঙ্কিংয়ে টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মোহতাসিন আহমেদ হৃদয়। নারী এককে শিরোপা জিতেছেন সাদিয়া রহমান মৌ। পুরুষ বিভাগে জাভেদ রানারআপ এবং নারী বিভাগে রেশমী তঞ্চঙ্গা রানারআপ হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন আবুল হাসান হাসিব। রানারআপ হয়েছেন নাফিজ ইকবাল। বালিকা বিভাগে খই খই সাই মারমা চ্যাম্পিয়ন এবং রেশমী তঞ্চঙ্গা রানারআপ হয়েছেন।

অনূর্ধ্ব-১৫ বালক এককে মৃদুল রহমান চ্যাম্পিয়ন ও শাহীন আহমেদ রানারআপ হয়েছেন। একই বয়সের বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন এবং রাফিয়া চৌধুরী রানারআপ হয়েছেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রোয়েশিয়া-স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ক্রোয়েশিয়া-স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। জাতীয় ক্রিকেট লিগের খেলা চলছে। রাতে ফ্রান্স ও ইতালি ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে। ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট-ময়মনসিংহ সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি ঢাকা-রংপুর সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি খুলনা-বরিশাল সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি চট্টগ্রাম-রাজশাহী সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লিজেন্ডস ক্রিকেট বাংলাদেশ-ইংল্যান্ড রাত ৯-৩০ মি., টি স্পোর্টস ফুটবল ফিফা আসিয়ান কাপ মালয়েশিয়া-ভিয়েতনাম (৩য় স্থান নির্ধারণী) বেলা ৩টা, টি স্পোর্টস ইন্দোনেশিয়া-থাইল্যান্ড (ফাইনাল) সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস উয়েফা নেশনস লিগ ইতালি-তুরস্ক রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১ ফ্রান্স-বেলজিয়াম রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২ ইউক্রেন-হাঙ্গেরি রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫ আরটিভি/এসকে  
ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদদের তালিকা নির্দিষ্ট সংখ্যায় পূরণ করার চেয়ে যোগ্য ও সম্ভাবনাময় ক্রীড়াবিদ বাছাইকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
আমিনুল হক বলেন, ক্রীড়া ভাতার জন্য ৫০০ জনের কোটা নির্ধারণ করা হলেও এখনই তা পূরণ করা হবে না। চার মাস পর পর পর্যালোচনার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত করা হবে এবং প্রয়োজন হলে বর্তমান তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে।
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
আরও পড়ুন
শুরু হচ্ছে উম্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, রেজিস্ট্রেশন যেভাবে
বাংলাদেশের টেবিল টেনিসে নতুন জাপানি কোচ ইউতাকা নাকানো
সোনার পদক নিয়ে দেশে ফিরল টেবিল টেনিস দল
শুরু হচ্ছে উন্মুক্ত স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন করবেন যেভাবে