ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দলে দুশ্চিন্তার ভাঁজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সবকিছু যখন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ চোটের ধাক্কায় বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। অল্প সময়ের ব্যবধানে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির মাথাব্যথা বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ডিফেন্স থেকে। ইংল্যান্ডে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। প্রতিপক্ষ গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ধাক্কায় ডান হাঁটুতে আঘাত পান তিনি। শুরুতে খেলা চালিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন। লিগামেন্টে কোনো গুরুতর ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে মেডিক্যাল পরীক্ষা করা হবে। রিপোর্ট নেতিবাচক হলে বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

আর্জেন্টিনার আক্রমণভাগেও দুশ্চিন্তার কারণ তৈরি হয়েছে। লাউতারো মার্টিনেজের পুরোনো পেশির চোট আবারও ফিরে এসেছে। ইন্টার মিলানের এই স্ট্রাইকার সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছিলেন, কিন্তু পুনরায় চোট পাওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গোলপোস্টেও অনিশ্চয়তা। এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করেন। ফলে তিনি মাঠে নামতে পারেননি। তার পরিবর্তে খেলেন ব্যাকআপ গোলকিপার মার্কো বিজোট। মার্টিনেজের চোটের প্রকৃতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিশ্বকাপের আর বেশি দেরি নেই। এমন সময় দলের মূল তিন স্তম্ভ ডিফেন্স, আক্রমণ এবং গোলপোস্ট একসঙ্গে অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় আর্জেন্টিনার শিবিরে উদ্বেগ বাড়ছে। এখন সবার চোখ খেলোয়াড়দের মেডিক্যাল রিপোর্ট ও দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা