ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সব সম্পদ ফেরত পেলেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ এএম
ছবি: সংগৃহীত

ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা ঘানবারির জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। সোমবার (১৩ এপ্রিল) বিচার বিভাগের সংবাদ সংস্থা ‘মিজান’এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনায় ঘানবারির ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নিয়েছে ইরানের বিচার বিভাগ। একই সঙ্গে তার বাজেয়াপ্ত সম্পদ ও স্থাবর সম্পত্তি ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত গত মার্চে। এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যায় ইরান নারী দল। সে সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশে অস্থিতিশীলতা তৈরি হলে ঘানবারিসহ ছয় ফুটবলার ও এক কর্মকর্তা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।

তবে কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করে ঘানবারি চার সতীর্থকে নিয়ে গত ১৯ মার্চ রাজধানী তেহরান-এ ফিরে আসেন। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের সংবর্ধনাও দেওয়া হয়।

ইরানের বিচার বিভাগীয় সংস্থা ‘মিজান’ জানিয়েছে, আচরণে ইতিবাচক পরিবর্তন এবং নিজেকে নির্দোষ দাবি করার পর আদালত ঘানবারির সম্পদ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় যুদ্ধ শুরুর পর ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়, যেখানে ঘানবারির নামও ছিল।

এদিকে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিদেশ সফরে যাওয়া ক্রীড়াবিদদের দলত্যাগ ঠেকাতে তাদের পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি কিংবা সম্পদ বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ নেয় ইরান সরকার। যদিও এ অভিযোগ অস্বীকার করে তেহরান বলছে, অস্ট্রেলিয়াই ইরানি ফুটবলারদের সেখানে থেকে যেতে প্ররোচিত করেছিল।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী সাতজনের মধ্যে পাঁচজন ইতোমধ্যে দেশে ফিরলেও বাকি দুজন এখনও সেখানেই অবস্থান করছেন এবং ব্রিসবেন রোর ক্লাবের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র