ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

লাল কার্ড পাওয়ায় অলিসেকে জরিমানা করতে যাচ্ছে বায়ার্ন!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ভাইকিংয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে বায়ার্ন মিউনিখকে বিপাকে ফেলেছিলেন মাইকেল অলিসে। আর এই অপরাধে ফরাসি তারকাকে শাস্তি হিসেবে বড় ধরনের আর্থিক জরিমানা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জার্মান ক্লাবটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ৭৪তম মিনিটে প্রতিপক্ষ অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের মুখে বল ছুড়ে মারেন অলিসে।

এর কয়েক মুহূর্ত আগেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি। নতুন করে হলুদ কার্ড দেখানো হলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচে একপর্যায়ে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। হ্যারি কেইনের জোড়া গোল এবং লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়েও যায় দলটি।

কিন্তু অলিসের লাল কার্ডের পর ১০ জনের বায়ার্ন শেষ মুহূর্তে গোল হজম করে বসে। ৯০তম মিনিটে সমতাসূচক গোল করে ভাইকিং। ফলে জয় হাতছাড়া হয় জার্মান জায়ান্টদের।

অলিসের আচরণে বিরক্ত কোম্পানি ম্যাচ শেষে তার আচরণকে ‘ভীষণ বোকামি’ বলে উল্লেখ করেন। কোচের মতে, প্রতিপক্ষের খেলোয়াড় তার চেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেইনও বলেছেন, নিজের ভুলের দায় অলিসেকেই নিতে হবে এবং এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।

ফরাসি উইঙ্গারের এই আচরণ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সমালোচনা হয়েছে। স্পেনের মার্কা লিখেছে, সাধারণত শান্ত স্বভাবের অলিসে নরওয়েতে মেজাজ হারিয়ে ফেলেন। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম আস শিরোনাম করেছে, ‘অলিসে ঝামেলা তৈরি করছেন।’

বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল অবশ্য অলিসের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তির বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে পরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। জরিমানা করা হতে পারে কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি এবারল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
আরও পড়ুন
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা