ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াই। ফাইনালের দৌড়ে টিকে থাকতে সেমিফাইনালে উঠেছে ৪ দল।

স্পেন থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ, ফ্রান্স থেকে প্যারিস সেন্ট জার্মেই, ইংল্যান্ড থেকে আর্সেনাল এবং জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ সেমির টিকিট কেটেছে।

কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।

শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যারা ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্তি প্রমাণ করেছে। ফলে এই লড়াইটি হতে যাচ্ছে অভিজ্ঞতা বনাম ফর্মের এক আকর্ষণীয় দ্বৈরথ।

আরও পড়ুন

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের আর্সেনাল ও স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করে আত্মবিশ্বাসী অ্যাথলেটিকো, আর আর্সেনাল এসেছে স্পোর্টিং লিসবনের বাধা পেরিয়ে। দুই দলের খেলার ধরণ ভিন্ন হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে সমান তালে।

সূচি অনুযায়ী, সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ এপ্রিল। এরপর দ্বিতীয় লেগ হবে ৫ ও ৬ মে। দুই লেগ শেষে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে বুদাপেস্টে আগামী ৩০ মে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
চ্যাম্পিয়নস লিগে যত নতুন নিয়ম
চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, রিয়াল-ইন্টার লড়াই কখন কোথায়