ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপ হকি

চাইনিজ তাইপেকে সেভেন আপের লজ্জায় ডুবিয়ে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
চাইনিজ তাইপের বিপক্ষে গোল উদযাপন বাংলাদেশের মেয়েদের। ছবি: হকি ফেডারেশন

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। এই ম্যাচে দাপট দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নজরকাড়া জোড়া গোলের সুবাদে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়ার।

শনিবার (৫ সেপ্টেম্বর) চীনের ম্যাকাওতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছেন রিয়া-কনারা।

এদিন ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত টার্ফে ছিল কেবলই বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক হকির পসরা সাজিয়ে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রাখে তারা।

ম্যাচের ডেডলক ভাঙেন কনা আক্তার। তার দারুণ এক গোলে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কনার পর তাইপের রক্ষণভাগ তছনছ করে দেন ইমা ও আইরিন আক্তার রিয়া। স্টিকের নান্দনিক জাদুতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে এই দুজনই আদায় করে নেন জোড়া গোল।

ম্যাচের শেষভাগে এসেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। বরং চতুর্থ কোয়ার্টারে গোল উৎসবে যোগ দেন খোদ অধিনায়ক সারিকা রিমন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করে দলের ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। ২৯ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্ল্যাহ ডন। যিনি সম্প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়।  জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী এই কমিটিকে দায়িত্ব গ্রহণের পর আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই ২৯ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়ার ও ক্রীড়া সংগঠক রাসেদুর রহমান (নয়ন)। এছাড়া ৬ জন সহ-সভাপতি পদে রয়েছেন আদিল হোসেন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জি: জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুশলান হোসেন ও মো. আসিফ মালেক। যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো: নূরুল ইসলাম খান নাঈম এবং কোষাধ্যক্ষ হিসেবে স্থান পেয়েছেন রনি দাস। ১৮ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়রা অন্তর্ভুক্ত আছেন। নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে সভাপতি হাবিব উল্ল্যাহ ডন জানান, দেশের বডিবিল্ডিং অঙ্গনের মানোন্নয়ন এবং শরীরগঠন চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।  তিনি বলেন, ‘বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।’ প্রতিযোগিতার মাধ্যমে অ্যাথলেটদের পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বডিবিল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  এ প্রসঙ্গে তিনি যোগ করেন, যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব। আরটিভি/এসআর
শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। তাদের আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এ কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশের তারিখ থেকেই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হবে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটির নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (২০২৬ সালের সংশোধনীসহ)-এর ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে একই আইনের ১৪(৩) ধারা অনুসরণে। কমিটিতে চারজন সহসভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের সিইও প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম। এ ছাড়া বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, বিচারক ও সংগঠক মাহফুজ হাসান। যুগ্ম সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষ করা হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে। তিনি জাতীয় শিক্ষক, আন্তর্জাতিক রেফারি ও বিচারক এবং ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবেও পরিচিত। কমিটির সদস্যরা হলেন— আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), ক্রীড়া সংগঠক মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, জাতীয় হুইট কুইন কাই প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও বিচারক পারভীন আক্তার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, বিচারক, ক্রীড়াবিদ ও সংগঠক আমিরুল ইসলাম, সাবেক জাতীয় খেলোয়াড় ও শিক্ষক হাসনা হেনা হ্যাপি।আইন নির্দেশিকা দেখুন এ ছাড়া সদস্য হয়েছেন— সাবেক জাতীয় কোচ, আন্তর্জাতিক কালো বেল্টধারী ও দক্ষিণ কোরিয়াসংশ্লিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. আরিফ হোসেন, শহীদ সজলের ভাই মো. সেলিম মাহমুদ, কোচ ও ক্রীড়া সংগঠক মো. নাজমুস সাকিব, আন্তর্জাতিক ও জাতীয় পদকপ্রাপ্ত মার্শাল আর্ট খেলোয়াড় এবং আমাস ফাইট স্টুডিওর প্রতিষ্ঠাতা নাদিম মাহমুদ, ক্রীড়া সংগঠক মঞ্জুর হোসেন বাদল, রাশ ও কমব্যাট উশুর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও বিচারক জুয়েল রক্ষিত। কমিটির অন্য সদস্যরা হলেন বাক্সো মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা, জাতীয় শিক্ষক, রেফারি, বিচারক ও সংগঠক মো. খাইরুল হাসান, ক্রীড়া সংগঠক মো. আছরার আহমেদ, এমএমএ রেফারি ও বিচারক এবং ইনফ্লুয়েন্সিং কমিউনিকেশনসের অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়ার সঙ্গে যুক্ত আরমানুল করিম আবীর, এমএমএ রেফারি ও বিচারক এবং অল বাংলাদেশ ন্যাশনাল মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের আইন উপদেষ্টা হোসেন অংকুর আন্দালিব এবং ক্রীড়া সংগঠক মো. পলাশ। জাতীয় ক্রীড়া পরিষদ আরও বলেছে, নতুন অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। আরটিভি/এসআর  
মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)। 
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
আরও পড়ুন
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বাংলাদেশ দলের কোচ হতে প্রস্তুত সুজন
জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
এশিয়ান গেমসের আগে মিরপুরে ক্যাম্প করবে টাইগাররা