মেসিদের লিগে যাওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১০:০২ এএম


মেসিদের লিগে যাওয়া নিয়ে মুখ খুললেন নেইমার
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সান্তোসে নিজেকে প্রস্তুত করছেন নেইমার জুনিয়র। এর মাঝেই গুঞ্জন উঠেছে, সান্তোস ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটিতে পাড়ি জমাচ্ছেন দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘সত্যি বলতে, আমি এখনো কিছুই জানি না।’

নেইমার জানান, শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেখানেই থাকতে চান তিনি। এ চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষ দিকে।

আরও পড়ুন

নেইমারের ভাষায়, এ বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে এবং আমি সেটি পূর্ণ করতে চাই।

২০২৫ সালে সান্তোসে দ্বিতীয় মেয়াদে যোগ দেন নেইমার। ২০০৯ সালে এ ক্লাবেই তার ক্যারিয়ার শুরু হয়। ২০১৩ সাল পর্যন্ত সেখানে থেকে নেইমার যোগ দেন বার্সেলোনায়। 

এরপর পিএসজি ও আল হিলাল ঘুরে আবার সান্তোসে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। নেইমার ২০১৩ সাল থেকেই ব্রাজিল জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে হাঁটুর চোট ও ফিটনেস সমস্যায় আর দেশের হয়ে খেলা হয়নি তাঁর।

তবে নেইমার এখন উন্মুখ হয়ে আছেন জুনে উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে খেলতে। বিশ্বকাপ দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সিরি ‘আ’ লিগে সান্তোসের অধিনায়ক নেইমার ২০২৬ সালে হাঁটুর চোটের কারণে মাত্র ৮টি ম্যাচ খেলতে পেরেছেন। ৪ গোল করার পাশাপাশি ৩টি গোলও সতীর্থদের দিয়ে করিয়েছেন নেইমার।

চলতি মাসের শুরুর দিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেইমারকে চলতি গ্রীষ্মেই মেজর লিগ সকারে নিতে সম্ভাব্য উপায় খুঁজছে এফসি সিনসিনাটি কর্তৃপক্ষ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission